Friday, June 26, 2026

নির্বাচনের আগে পালাবদল! মহারাষ্ট্রে শরদের দলে যোগ অজিত অনুগামীদের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে রুদ্ধশ্বাস রাজনৈতিক ‘খেলা’ মহারাষ্ট্রে (Maharashtra)। এনসিপি (NCP SP) নেতা শরদ পাওয়ারের আহ্বানের পরেই অজিত পাওয়ার (Ajit Pawar) শিবিরে ভাঙন। লোকসভা নির্বাচনে ভরাডুবির পরে মহারাষ্ট্রে এনডিএ জোট যে নড়বড়ে অবস্থায় ছিল, তা যে আরও প্রকট হতে চলেছে বিধানসভা নির্বাচনে, তারই সূত্রপাত ঘটে গেল পালাবদল থেকে।

মহারাষ্ট্রের পিম্পরি-ছিন্দওয়াড় (Pimpri-Chinchwad) এলাকার অজিত পাওয়ার গোষ্ঠীর গুরুত্বপূর্ণ নেতারা বুধবার শরদ পাওয়ারের বাসভবনে তাঁর দলে যোগ দিলেন। এর মধ্যে পিম্পরি ছিন্দওয়াড় এলাকার ইউনিট চিফ অজিত গওহানে যেমন রয়েছেন তেমনই তিন বর্ষীয়ান নেতাও রয়েছেন, যাঁরা অজিত পাওয়ারের গোষ্ঠী ছেড়ে দিলেন।

কয়েক সপ্তাহ আগেই শরদ পাওয়ার (Sharad Pawar) ঘোষণা করেছিলেন তাঁর অবিভক্ত দলের যাঁরা বিদ্রোহী ছিলেন তাঁদের তিনি স্বাগত জানাবেন। যদিও দলের মধ্যে থেকে পিঠে ছুরি মারার কাজ করেছিলেন যাঁরা তাঁদের জন্য প্রবীন এনসিপি (NCP) নেতার মনোভাবের পরিবর্তন হয়নি। তাঁর এই ঘোষণা করার কয়েক সপ্তাহের মধ্যেই অজিত পাওয়ার গোষ্ঠীতে ভাঙন ধরিয়ে শারদ পাওয়ারের ঘর ভরলেন নেতা কর্মীরা।

যোগদান নিয়ে সাংসদ সুপ্রিয়া সুলের (Supriya Sule) দাবি, যাঁরা এত বছর ধরে শরদ পাওয়ারের নীতি আদর্শ মেনে মহারাষ্ট্রের উন্নয়নের কাজ করেছেন, তাঁরা শরদ পাওয়ারের উপরই ভরসা রাখবেন। অন্যদিকে দলবদল করা অজিত গওহানের দাবি, তাঁরা তাঁদের পরবর্তী কর্মসূচি শারদ পাওয়ারের নেতৃত্বেই ঘোষণা করবেন।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...