Friday, April 3, 2026

গো-হারা বিজেপির পর্যালোচনা বৈঠকেই ‘বেসুরো’ সৌমিত্র-অর্জুন! এখনও নবান্নের স্বপ্নে বুঁদ সুকান্ত

Date:

Share post:

লোকসভা ভোটে বিপর্যয়ের পর এই প্রথম পর্যালোচনা বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি (BJP West Bengal)। আজ, বুধবার সায়েন্স সিটির এই বৈঠকে রাজ্য নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কেউ হারের দায় এড়িয়েছে তো সন্ত্রাসের অজুহাত দিয়েছেন। আবার সৌমিত্র খাঁ, অর্জুন সিংরা কেউ “বেসুরো” গেয়েছেন তো কেউ আবার আত্মসমালোচনার পথে হেঁটেছেন। এ রাজ্যে নরেন্দ্র মোদি, অমিত শাহদের বেঁধে দেওয়া ৩৫ আসনের লক্ষ্যমাত্রা ছোঁয়া তো দূরে থাক, তার ধরেকাছেও পৌঁছাতে ব্যর্থ হয়েছে। উলটে এবার সাংসদ সংখ্যা ১৮ থেকে কমে হয়েছে ১২।

লোকসভা ভোটের ফল প্রকাশের পর আজ প্রথম রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি (BJP West Bengal)। অথচ এদিনও বিতর্কিত মন্তব্য বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। এদিন সৌমিত্র বলেন, “নেতারা বলবে, আমি নীচে বসে শুনব।” অন্যদিকে বৈঠকের এলাহী ব্যবস্থাপনা নিয়ে কটাক্ষ করেছেন অর্জুন সিংও। তিনি বলেন, “ঢাক কেন বাজছে জানি না। এটা ঢাক বাজার, সেলফি তোলার মিটিং নয়। ডেডিকেশনের অভাব আছে।”

এদিন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা পরিশ্রম করেছি। ১২টা পেয়েছি। সংখ্যা তত্ত্বে পিছিয়ে গিয়েছি, এটা স্বীকার করতে অসুবিধা নেই। কিন্তু বিজেপি হেরে গেলেও, হারিয়ে যায়নি। পরাজয় থেকে শিক্ষা নেব। অনেক কর্যকর্তা পরিশ্রম করেছেন। অনেক নেতা এমন আছেন, যারা হেরে গিয়েছেন, কিন্তু খারাপ সময়েও পিছপা হননি। প্রাক্তন সকল সভাপতিদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। বিভ্রান্ত হবেন না। বিজেপি নতুন-পুরোনো মিলিয়ে একই স্রোত। গঙ্গার মতো বিজেপি। এই লোকসভা ভোট স্টপেজ হতে পারে, কিন্তু এটা লক্ষ্য নয়। নবান্নে আমাদের যেতে হবে।”

সুকান্ত আরও বলেন, “২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। রক্তক্ষরণ হয়ত কিছু হয়েছে, তাও এগিয়ে যেতে হবে। ৬৯টি পুরসভাতে এগিয়ে আছে বিজেপি। উত্তর কলকাতায় ২৪টা ওয়ার্ডে এগিয়ে। আমাদের ঘরে বসে থাকলে হবে না, রাস্তায় নামতে হবে। তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে। কিছু মানুষ হয়ত ১০০০ টাকার মোহতে ভোট দেয়নি! লক্ষ্মীর ভান্ডার হয়তো প্রভাব ফেলেছে! কিন্তু মানুষকে বোঝাতেই হবে যে, মা হয়ত ১০০০ টাকা পাচ্ছেন, কিন্তু বিদ্যুৎ বিল কিংবা ছেলের চাকরি হচ্ছে না। ঘুরিয়ে অনেক টাকা নিয়ে নিচ্ছে।”

প্রসঙ্গত, এদিনের বৈঠকে সব জেলা সভাপতিরা ছাড়াও প্রভারি, ইনচার্জ, কো ইনচার্জরা উপস্থিত রয়েছেন। ভোটের ফল নিয়ে রাজ্যের সব স্তরের নেতাদের মতামত শুনছেন কেন্দ্রের নেতারা।

আরও পড়ুন: রাস্তায় গড়াগড়ি ‘বেসামাল’ বিজেপির যুবমোর্চার সভাপতির! ছবি পোস্ট করে মোক্ষম খোঁচা কুণালের

 

Related articles

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...