Friday, June 26, 2026

ফের ম্যাথু স্যামুয়েলকে সিবিআই তলব! দেশের বাইরে নারদকর্তা

Date:

Share post:

লোকসভা ভোট মিটতেই ফের নারদ কেলেঙ্কারির তদন্ত নিয়ে তৎপরতা শুরু করল সিবিআই। ফের একবার নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে (Mathew Samuel) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২৯ জুলাই বেঙ্গালুরুর অফিসে তাঁকে তলব করা হয়েছে।

লোকসভা ভোটের আগে গত ৪ এপ্রিল কলকাতার নিজ়াম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল ম্যাথুকে (Mathew Samuel)। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন নারদকর্তা। যদিও তখন সিবিআইকে জানিয়েছিলেন, পরবর্তী কালে তলব করলে হাজিরা দেবেন। তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। এরপর আবারও ম্যাথু স্যামুয়েলকে তলব করে নোটিশ পাঠায় সিবিআই। সেই নোটিশে বেঙ্গালুরুর অফিসে আগামী ২৯ জুলাই হাজির থাকতে হবে ম্যাথুকে। কিছু নথি এবং তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

এবারও তিনি হাজিরা দিতে পারবেন না বলে সিবিআইকে জানিয়েছেন নারদকর্তা। স্যামুয়েল জানান, আমেরিকার নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহ করতে বর্তমানে তিনি মার্কিন মুলুকে রয়েছেন। ২৯ জুলাই আমেরিকাতেই থাকবেন। তাই তাঁর পক্ষে বেঙ্গালুরুর অফিসে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে দেশে ফেরার পর যদি সিবিআই চায়, বেঙ্গালুরুতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

আরও পড়ুন: অবৈধ কাজে বাধা! খাস কলকাতায় পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা 

 

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...