Tuesday, June 16, 2026

সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালনে মঙ্গলে মেগা সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুর্গাপুজোর আর ৯০ দিনও বাকি নেই। ইতিমধ্যেই বিভিন্ন বড়পুজোর খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছে। সুষ্ঠুভাবে দুর্গাপুজো করার জন্য আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক (BP Gopalika), স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এ ছাড়াও দমকল, কলকাতা পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, CESC-র মতো সংস্থার প্রতিনিধিরা থাকবেন। নবান্ন সূত্রে খবর, বৈঠকে দুর্গাপুজো কমিটিগুলির কর্তারা তো বটেই, সর্বধর্মের প্রতিনিধিত্বও থাকবেন। প্রতি বছর বারোয়ারি পুজো কমিটির সরকারি অনুদান থেকে শুরু করে বিদ্যুতের বিল সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী। এবারও আশায় পুজো উদ্যোক্তরা২ অক্টোবর এবছর মহালয়া। ৯ তারিখ ষষ্ঠী। দেবীপক্ষের সূচনার দিন থেকেই কলকাতার মণ্ডপগুলিতে উদ্বোধন শুরু হয়ে যায়। পুজোর দিনগুলিতে পুলিশ-প্রশাসন ও পুজো কমিটিগুলির সমন্বয় করে সুষ্ঠুভাবে উৎসব পালনের লক্ষ্যেই এই বৈঠক। রাজ্য তথা পুলিশ- প্রশাসন কমিটিগুলির কাছ থেকে কী রকম সহযোগিতা চাইছে, বৈঠকে সেই বিষয়েও আলোচনা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অগাস্ট মাস থেকে নিজেদের শারদোৎসবের আয়োজনে ব্যস্ত হয়ে যায় কলকাতায় পুজো কমিটিগুলি। সেই কারণেই এমাসেই এই বৈঠক করে ফেলতে চাইছেন মমতা।






Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...