Saturday, April 4, 2026

অবৈধ কাজে বাধা! খাস কলকাতায় পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা 

Date:

Share post:

ফের খাস কলকাতায় (Kolkata) এক পুলিশকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শোভাবাজারের (Shobhabazar) কাছে বড়তলা থানা এলাকায়।

সূত্রের খবর, বুধবার ভোরের দিকে কলকাতার বড়তলা থানা এলাকায় টহল দিচ্ছিলেন দেবাশিস মণ্ডল নামে ওই পুলিশ কর্মী। সেইসময় আচমকাই দুষ্ক‌তীরা তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। এরপরই ওই পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে ওঠে দুষ্কৃতীদলের বিরুদ্ধে।

দেবাশিস মণ্ডল কলকাতা পুলিশের কনস্টেবল বলে খবর। বুধবার ভোরের দিকে শহরের বিভিন্ন এলাকায় যেমন পুলিশি টহল চলে, বুধবার সেই দায়িত্ব বর্তেছিল তাঁর উপর। এদিন বাইক নিয়ে শোভাবাজারের কাছে বড়তলা এলাকায় টহলে দিচ্ছিলেন তিনি। তবে এদিন দেবাশিস সম্ভবত ঘটনার সময় একাই ছিলেন। রাস্তায় দুষ্কৃতী দলকে অবৈধ কাজকর্মে বাধা দিতেই পাল্টা আক্রমণের শিকার হন ওই পুলিশকর্মী। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপরই রক্তাক্ত পুলিশকর্মীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...