Wednesday, April 1, 2026

ডোমজুড়ে তালিবানি শাসন! চুরির অভিযোগে পরিচারিকার পরিবারের চুল কেটে ‘শাস্তি’

Date:

Share post:

ব্যবসায়ীর বাড়ির পরিচারিকার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ ঘিরে হাওড়ার ডোমজুড়ে (Domjur, Howrah)কার্যত ‘তালিবানি’ শাসনের ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, বাড়ির পরিচারিকাকে ‘চোর’ অপবাদ দিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়ে পরিবারের সবার চুল কেটে দেওয়ার অভিযোগ একটি ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে। পাশাপাশি ওই পরিবারকে গ্রাম ছাড়ার নিদানও দেওয়া হয়। আতঙ্কে লিলুয়ার জগদীশপুরের একটি ‘ভাড়া’ বাড়িতে তাঁরা আশ্রয় নেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে পুলিশের। ইতিমধ্যেই আবু হাসান লস্কর, ইশা লস্কর ও শ্যাম লস্কর নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনেরই বাড়ি ডোমজুড়ের নিউ কোড়োলায়। এই ঘটনায় হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী (Praveen Tripathi) জানান, তদন্ত চলছে। আক্রান্ত পরিবারকে উদ্ধার করে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...