Saturday, April 4, 2026

ধুতি পরে শপিং মলে প্রবেশে না! কড়া পদক্ষেপ কর্ণাটক সরকারের 

Date:

Share post:

বেঙ্গালুরুর শপিং মলে বর্ষীয়ান কৃষককে প্রবেশে বাধা। কারণ, তাঁর পরনে ছিল ধুতি। আধুনিক সমাজের এই ঘটনার কথা প্রকাশে আসতেই নিন্দার ঝড় সর্বত্র। মেট্রোপলিটন শহরে থেকেও মানুষের চিন্তাভাবনা যে কতটা নিম্নমুখী তার আরও এক প্রমাণ কর্ণাটকের শপিং মলের (Shopping mall incident in Karnataka) ভাইরাল ভিডিও। বিষয়টির নিন্দা করে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল-অভিনেত্রী গওহর খান (Gauahar Khan)। চারপাশের রীতিমতো শোরগোল পড়ে যাওয়ায় অবশেষে পদক্ষেপ করল কর্ণাটক সরকার (Karnataka Government)। এক সপ্তাহের জন্য সেই শপিং মল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। কৃষক ফকিরাপ্পা এবং তাঁর পুত্র বেঙ্গালুরুর মাগারি মেন রোডের একটি শপিং মলে যান। কিন্তু অভিযোগ, তাঁদের মূল গেটেই আটকে দেন নিরাপত্তারক্ষী। তাঁকে বলা হয় যেহেতু তিনি ধুতি পরে আছেন তাই এই পোশাকে মলে প্রবেশ করা যাবে না। শুধু তাই নয় ৬০ বছর বয়সী ওই কৃষককে ট্রাউজার পরে আসতে বলা হয়। অভিনেত্রী গওহর ঘটনাটির একটি ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, এই বিষয়ে মল কর্তৃপক্ষের উচিত পথ পদক্ষেপ নেওয়ার। ভারতীয় সংস্কৃতি এবং পোশাক নিয়ে গর্ব করার কথাও বলেছেন অভিনেত্রী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বুধবার কর্ণাটকের একাধিক সমাজসেবী সংস্থা সংশ্লিষ্ট মলের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে। বুধবার শপিং মল কর্তৃপক্ষ এবং মলের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২) ধারায় মামলা রুজু করা হয়। সূত্রের খবর পরবর্তীতে সংশ্লিষ্ট মলের কর্তারা ওই কৃষকের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তাঁকে একটি শাল উপহার দেন। বৃহস্পতিবার বিধানসভায় নগরোন্নয়ন মন্ত্রী বৈরাথি সুরেশ জানান, বেঙ্গালুরু মহানগর পালিকার প্রাক্তন কমিশনারের সঙ্গে এই ঘটনা প্রসঙ্গে তাঁর কথা হয়েছে।আইন অনুযায়ী শপিং মলটিকে সাত দিনের জন্য বন্ধ করে দেওয়ার এক্তিয়ার রয়েছে সরকারের। তার পরই শপিং মল বন্ধের নির্দেশ দেওয়া হয়।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...