Monday, June 8, 2026

মা হলেন ‘ফুকরে’ অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেতা আলি ফজল 

Date:

Share post:

দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে দুই থেকে তিন হলেন বলিউডের তারকা দম্পতি।মঙ্গলবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী রিচা চড্ডা (Richa Chadda)। প্রথম সন্তান তাও আবার মেয়ে, উচ্ছ্বসিত অভিনেতা আলি ফজল (Ali Fazal)। যৌথ বিবৃতিতে দম্পতি সোশ্যাল মিডিয়ায় জানান, ‘১৬.০৭.২৪ তারিখে (মঙ্গলবার) একটি সুস্থ কন্যা সন্তানের আগমনের কথা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত, খুব উত্তেজিত! আমাদের গোটা পরিবার আনন্দিত এবং আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের তাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই!’

‘ফুকরে’ সিনেমার সেটে রিচা এবং আলির প্রথম দেখা। এরপর বন্ধুত্ব প্রেম এবং ২০২২ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন যুগলে। সম্প্রতি একটি মাতৃত্বকালীন ফটোশুটের জন্য পোজ দেন তারকা দম্পতি। ছবিতে আলি বউয়ের বেবি বাম্প আগলে রয়েছেন। এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়। তবে এসবের মাঝেই এলো সুখবর। তবে এখনই সন্তানের ঝলক কিংবা তার নাম প্রকাশ্যে আনেননি বলিউড কাপল। অভিনেতার পরিবার সূত্রে খবর মা ও সন্তান দুজনেই সুস্থ আছে।


Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...