Tuesday, June 23, 2026

যিশু- নীলাঞ্জনার সংসারে ভাঙ্গন, বিচ্ছেদের পথে তারকা দম্পতি! 

Date:

Share post:

বলিউডে যখন বিয়ের মরশুম তখন বিচ্ছেদের আবহ টলিপাড়ায়। শোনা যাচ্ছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের (Jishu Sengupta & Nilanjana Sengupta) সংসারে ভাঙ্গন! নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়া পোস্টে (Social media post) নিজের নামের পাশ থেকে ‘সেনগুপ্ত ‘ পদবি সরিয়ে নেওয়ার পর থেকেই অনভিপ্রেত গুঞ্জন জোরালো হয়েছে। তাহলে কি যিশুর সঙ্গে বিচ্ছেদের পথে অঞ্জনা ভৌমিক কন্যা?

আজ থেকে বছর কুড়ি আগে ভালবেসে সাতপাকে বাঁধা পড়েন যিশু- নীলাঞ্জনা। একসময় দুজনে চুটিয়ে সিনেমা জগতে কাজ করলেও পরবর্তীতে সংসারের দায়িত্ব সামলাতে ক্যামেরার সামনে থেকে নিজেকে সরিয়ে নেন নীলাঞ্জনা। প্রেমমাখা সুখের সংসার সারা এবং জারা দুই কন্যাসন্তানকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন তিনি। যিশু বর্তমানে টলিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত। জাত অভিনেতা হিসেবে নিজেকে চিনিয়ে দিয়েছেন। এই মুহূর্তে বাংলার থেকে বেশি বলিউডেই থাকতে হয় তাঁকে। তাহলে কি দূরত্বই কাল হয়ে দাঁড়ালো? আপনি অবশ্য অন্য খবর শোনা যাচ্ছে। মুম্বইয়ে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা! দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন যিশু পত্নী। ডিহাইড্রেশনে ভুগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী-প্রযোজক। এই কঠিন সময়ে তাঁর মন খারাপের সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাও স্বামীর কথা নেই। বরং দুই মেয়ে সারা-জারা এবং বোন চন্দনার উল্লেখ। পাশাপাশি মুছে ফেলেছেন ‘সেনগুপ্ত’ পদবি। এখান থেকে জল্পনা বাড়ছে। তাহলে কি সুখী দাম্পত্যের মাঝে আসা তৃতীয় মানুষের কারণেই সেলিব্রেটি স্বামীর থেকে ইচ্ছাকৃতভাবেই দূরত্ব তৈরি করতে চাইছেন নীলাঞ্জনা?

হাসপাতাল থেকে ফিরে যিশু-পত্নী সমাজমাধ্যমে লিখেছেন, ‘এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। জীবনের সবচেয়ে অন্ধকার সময় তোমাকে সবথেকে শক্তিশালী করে তোলে।’ নীলাঞ্জনার লেখা এই শেষের লাইনটি থেকেই জল্পনা বাড়ছে।


Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...