Friday, April 3, 2026

মেদিনীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নাবালকের মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়, পুড়ে ছাই একাধিক দোকান

Date:

Share post:

মেদিনীপুরের (Medinipur) গেট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)! দমকলের প্রাথমিক অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন লেগেছে। পুড়ে ছাই প্রায় পাঁচ থেকে ছ’টি দোকান। ক্ষতিগ্রস্ত দু’থেকে তিনটি বাড়ি। এছাড়াও আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বছর নয়ের এক নাবালকের।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর প্রায় তিনটে নাগাদ আগুন লাগে। বাজারের একটি মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর। সঙ্গে সঙ্গে দাউ-দাউ করে আগুন লেগে যায় গোটা বাজার চত্বরে। মুহুর্তের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। ভস্মীভূত হয়ে যায় দোকান থেকে বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে স্থানীয় সূত্রে খবর, এদিন আগুনে ঝলসে যায় রানা (৯) নামে ওই নাবালক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃত নাবালকের বাবা বলেন, আমি শ্বশুরবাড়িতে ছিলাম। রাত্রি সাড়ে তিনটে নাগাদ আমার ভাইপো ফোন করে বলে ভাইয়ের কিছু হয়ে গিয়েছে তুমি এসো। আমি দৌড়ে আসি ফোন পেয়ে। ছেলে এইভাবে চলে যাবে বিশ্বাস করতে পারছি না। অন্যদিকে এদিন আগুনের জেরে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...