Friday, June 12, 2026

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, একুশে জুলাইয়ের আগেই কলকাতায় অভিষেক

Date:

Share post:

একুশে জুলাইয়ের (21st July) আগেই চিকিৎসা সেরে কলকাতায় (Kolkata )ফিরলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার সকাল ৭টায় কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। এরপর বিমানবন্দরের গেট দিয়ে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যান। তবে এদিন সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলেননি অভিষেক।

কিন্তু অভিষেক চিকিৎসার জন্য কোথায় গেছিলেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেননি তিনি। তবে সূত্রের খবর, লোকসভায় ২৫ জুন শপথ নিয়েছেন অভিষেক। তারপরই চিকিৎসার জন্য দুবাই হয়ে আমেরিকার উদ্দেশে রওনা হয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে চিকিৎসার জন্য বাইরে থাকলেও গত কয়েকদিনে নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজখবর নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফোনে দলের হালহকিকত বিদেশে বসেই প্রতিমুহূর্তে অভিষেক জেনেছেন বলে কালীঘাট সূত্রে খবর। তবে একুশে জুলাইয়ের আগে অভিষেকের কলকাতায় ফেরা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আগামী রবিবার অর্থাৎ ২১ জুলাই প্রতি বছরের মতো শহিদ দিবস পালন করবে তৃণমূল। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শহরে আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার নেতা-কর্মীরা। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের জয়ের উদযাপনও সেই মঞ্চে হবে বলেই মনে করা হচ্ছে। তারই মধ্যে শহরে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...