Monday, April 6, 2026

বাগুইআটিতে বাস থেকে পড়ে মৃত্যু স্কুল পড়ুয়ার, হাসপাতালে বিক্ষোভ পরিবারের

Date:

Share post:

বাগুইআটিতে স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত একাদশ শ্রেণির ছাত্র অঙ্গীকার দাশগুপ্ত। স্থানীয় সূত্রে জানা যায় বাগুইআটির কাছে বাস থেকে পড়ে যাওয়া পড়ুয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের তরফে অভিযোগ যে পুলিশ বা হাসপাতালের তরফে তাঁদের খবর দেওয়া হয়নি। বারাসত হাসপাতালে (Barasat Hospital) গিয়ে কিশোরের খোঁজ করেন পরিবারের সদস্যেরা। দেহ পরিবারকে না দেখিয়েই মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে শুনে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ার বাবা-মা। বাগুইআটিতে কাছাকাছি এত হাসপাতাল থাকতে কেন বারাসতে নিয়ে যাওয়া হল এই প্রশ্ন তুলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।

মৃতের মা জানান স্কুল থেকে বেরিয়ে ছেলে ফোন করেছিল। পরে রিকশাওয়ালার কাছ থেকে দুর্ঘটনার খবর জানতে পারেন তাঁরা। যতক্ষণে খবর পেয়ে হাসপাতালে পৌঁছন, ততক্ষণে কিশোরের দেহ পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালের মর্গে। এরপরই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের মা বাবাকে হেনস্থা করে বলে অভিযোগ। যদিও এই নিয়ে পুলিশের তরফে কিছু বলা হয়নি।


Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...