Wednesday, June 24, 2026

প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহারের কথা ভাবছেন বাইডেন!

Date:

Share post:

শারীরিক অবস্থার অবনতি হলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আবারও বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘আমার শারীরিক অবস্থার যদি অবনতি ঘটে এবং চিকিৎসকরা বলেন- আপনার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে….তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।’ বেশ কয়েকদিন ধরেই তার দল থেকেই দাবি উঠেছে, প্রেসিডেন্ট পদের লড়াই থেকে বাইডেনের সরে দাঁড়ানো উচিত। সেই দাবি তুলেছেন বারাক ওবামাও। এই আবহেই করোনা আক্রান্ত হন বাইডেন। সবমিলিয়ে যা পরিস্থিতি, প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহারের কথা ভাবছেন তিনি।
বয়সজনিত কারণে ডেমোক্রটিক পার্টির অনেকেই প্রকাশ্যে-অপ্রকাশ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন। অতি সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির সিনেটর এবং বাইডেনের বিশেষ আস্থাভাজন অ্যাডাম শ্চিফও তাকে ‘নির্বাচনের মশাল অন্যের হাতে তুলে দেওয়ার’ আহ্বান জানিয়েছেন।৮১ বছর বয়সি বাইডেন কি আগামী চার বছর আমেরিকাকে পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম? নির্বাচনের অন্তত বছরখানেক মার্কিন মুলুকে ঘোরাফেরা করছে সেই প্রশ্ন। বিশেষত ‘প্রেসিডেন্সিয়াল ডিবেটে’ ডোনাল্ড ট্রাম্পের সামনে রীতিমতো বেকায়দায় পড়তে হয়েছিল ডেমোক্র্যাট নেতাকে। তার পর থেকেই ডেমোক্র্যাটদের একাংশ সোজাসুজি দাবি তোলেন, প্রেসিডেন্ট নির্বাচন থেকে এবার সরে দাঁড়ানো উচিত বাইডেনের।
জানা গিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবনাচিন্তা করছেন বাইডেন। ডেমোক্র্যাট সেনেট জানিয়েছেন, কোভিডের কারণে আপাতত আইসোলেশনে রয়েছেন বাইডেন। সেখানেই ভাবনাচিন্তা করছেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বাইডেনের সরে দাঁড়ানো এখন শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...