Monday, April 6, 2026

জিকসনের সামনে বড় জয় লাল-হলুদের

Date:

Share post:

কলকাতা প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ইমামি ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লোস কুয়াদ্রাতের সামনে পুলিশ এসিকে ৬-০ গোলে হারাল বিনো জর্জের ছেলেরা। এদিকে এদিন ইস্টবেঙ্গল মাঠে লাল-হলুদ সমর্থকদের সামনে কুয়াদ্রাতের হাত ধরে জিকসন সিং -এর। ছিলেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেই জিকসন সিং-এর সামনেই বড় জয় পেল সায়ন বন্দ্যোপাধ্যায়,জেসিন টিকেরা।

শেষ ম্যাচে আটকে যাওয়ার কারণে এই ম্যাচে জয়ের লক্ষ্যেই নেমেছিল বিনো জর্জের দল। যার ফলে ম্যাচের শুরু থেকেই আক্রমণে উঠে আসছিল তারা। সায়ন বন্দোপাধ্যায় ও পিভি বিষ্ণুকে নামিয়ে সেই কাজটাই সেরে ফেলতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। বড় ব্যবধানে জয়ের ফলে, ভবানীপুরকে টপকে গ্রুপ বি-র শীর্ষে উঠে গেল ইস্টবেঙ্গল।

ম্যাচে এদিন ১৭ মিনিটের মাথায় এগিয়ে যায় লাল-হলুদ। সায়ন বন্দোপাধ্যায়ের করা ক্রস পুলিশের গোলকিপারকে বোকা বানিয়ে চলে যায় জালে। বৃষ্টি ভেজা মাঠে বলটা বুঝতেই পারনেনি পুলিশের গোলকিপার শুভঙ্কর দাস।এরপর ম্যাচের ৪১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলকে গোল করে ২-০ এগিয়ে দেন পিভি বিষ্ণু। পাসটা বাড়ান মনোতোষ চাকলাদার। ডার্বি ম্যাচের পর আরও একবার দেখা গেল তাঁর দুর্দান্ত ফাস্ট টাচ। তাঁর সেই টাচেই ফের কেটে যান পুলিশের দুই ডিফেন্ডার। তাদের আড়াল করে শট করেন গোলে। শুভঙ্করের কিছুই করার ছিল না।

দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল। যার ফলে ম্যাচের ৬৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন শ্যামল বেসরা। এক্ষেত্রেও গোলের কারিগর সেই বিষ্ণু। বাঁদিক থেকে উঠে এসে সেন্টার রাখেন তিনি সেই সেন্টার মিট করে জোরাল শট করেন শ্যামল। তাঁর শট জালের উপরের অংশে লাগে। ৬৭ মিনিটে ফের গোল পান জেসিন টিকে। আমন আর জেসিনের যুগলবন্দিতে ৪-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে সায়নের পাস থেকে ফের ব্যবধান আরও বাড়ান জেসিন।এরপর ৮৩ মিনিটে লাল-হলুদের হয়ে ৬-০ করেন আমন। আমন ব্যবধান আরও বাড়িয়ে দেন। সেখান থেকে খেলায় ফিরে আসার কোনও সুযোগই ছিল না পুলিশের। সাত গোলও হতে পারত। তবে শেষদিকে কিছু গোল মিস করায় তা আর হয়নি।

আরও পড়ুন- ‘গম্ভীরের সঙ্গে সাজঘরে কোনও সমস্যা হবে না’, গৌতমকে নিয়ে মুচলেকা বিরাটের : সূত্র

 


Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...