Friday, June 26, 2026

‘গম্ভীরের সঙ্গে সাজঘরে কোনও সমস্যা হবে না’, গৌতমকে নিয়ে মুচলেকা বিরাটের : সূত্র

Date:

Share post:

টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছে গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতীয় দলের দ্বায়িত্ব নেবেন তিনি। গতকাল হয়ে গিয়েছে লঙ্কানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি-২০ এবং একদিনের দল ঘোষণা। একদিনের দলে রয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে এই সিরিজ শুরুর আগে চর্চায় বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের সম্পর্ক। কারণ বিগত দিনে দেখা গিয়েছে বারবার শিরোনামে উঠে এসেছিল গম্ভীর-বিরাটের ঝামেলা। যদিও গত আইপিএল-এ তা মিটিয়ে নেন গম্ভীর-বিরাট দুজনই। আর এবার সূত্রের খবর, বিরাটকে নাকি মুচলেকা দিতে হয়েছে যে, গম্ভীর সাজঘরে থাকলেও তাঁর কোনও সমস্যা হবে না। ভবিষ্যতে দু’জনের মধ্যে কোনও ঝামেলা হবে না। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদসংস্থার।

এই নিয়ে ওই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বিরাট বোর্ডকে জানিয়েছেন যে, তাঁর সঙ্গে গম্ভীরের কোনও সমস্যা নেই। বোর্ডের এক কর্তা বলেন, “বিরাট জানিয়েছেন, গম্ভীরের সঙ্গে আগে যে সব ঝামেলা হয়েছিল, সেগুলো তাঁদের সম্পর্কে এখন কোনও প্রভাব ফেলবে না। ড্রেসিংরুমে কোনও সমস্যা হবে না।”

আইপিএলে বিরাট এবং গম্ভীরের মধ্যে একাধিক বার কথা কাটাকাটি হয়েছে। ২০২৩ সালে যা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। যদিও ২০২৪ আইপিএল-এ তা মিটিয়ে নেন দু’জনে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের দলে রাখা হয়েছে বিরাটকে।

আরও পড়ুন- বাগানে যোগ দিলেন গ্রেগ স্টুয়ার্ট , নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া স্কটিশ ফুটবলার


Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...