Friday, April 3, 2026

দুঃস্থ সেবার আড়ালে যৌন নির্যাতন! অধ্যাপকের কারাদণ্ড

Date:

Share post:

স্টাফ কোয়ার্টারের দুঃস্থদের রেখে পড়াশোনা করাতেন অধ্যাপক। সেখানেই এক নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগে শ্রীরামপুর কলেজের এক অধ্যাপককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন শ্রীরামপুর আদালতের প্রথম অডিশনাল ডিস্ট্রিক্ট পকসো কোর্টের বিচারক মনোজ কুমার রাই। আদালতের রায়ে আড়াই বছর পরে বিচার পেয়ে খুশি নাবালিকার পরিবার। যদিও অভিযুক্ত উচ্চতর আদালতে যাওয়ার দাবি জানিয়েছেন।

শ্রীরামপুর কলেজের থিওলজিকাল বিভাগের প্রধান অধ্যাপক প্রতাপ দিগলের বিরুদ্ধে অভিযোগ কলেজের স্টাফ কোয়ার্টার ম্যাক হাউসে এক নাবালিকার যৌন নির্যাতন করেন তিনি। সরকারী আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন,ওই অধ্যাপক একটি এনজিও তৈরী করেছিলেন। ম্যাক হাউসে দুঃস্থদের রেখে মেয়েদের পড়াতেন। নির্যাতিতা ২২ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ম্যাক হাউসে যায়। কয়েকদিন পর থেকেই তার উপর যৌন নির্যাতন চলে।

২০২২ সালের এই ঘটনায় উড়িষ্যার বেরহামপুরের আদি বাসিন্দা প্রতাপের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। অভিযুক্ত বিচারাধীন বন্দী থাকা অবস্থায় মামলার চার্জশীট হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। শনিবার ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং মোট ষাট হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। অনাদায়ে আরো সাত মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...