Friday, April 3, 2026

রাজারহাটে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্র ফাঁস, আটক ৪

Date:

Share post:

রাজারহাটে নারায়ণপুরে (Narayanpur, Rajarhat) বিলাসবহুল বাড়িতে প্রতারণা চক্র। রাতভর তল্লাশি চালাল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police)। অশালীন ভিডিও কল রেকর্ড করে ব্ল্যাকমেইল চলতো বলে পুলিশ সূত্রে মনে করা হচ্ছে। এমতাজুল গাজি নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়ি ভাড়া নিয়ে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্রের (Sextortion) জাল বিস্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার পুলিশ আধিকারিকরা এই বাড়িতে তল্লাশি অভিযান চালান। শনিবার ভোর পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তিন মহিলা সহ চারজনকে আটক করা হয়েছসে

বিধাননগর পুলিশ কমিশনারের সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজারহাটের তল্লাশি অভিযান থেকে ৩০টিরও বেশি সিমবক্স উদ্ধার করা হয়েছে, বাজেয়াপ্ত একটি গাড়ি। বাড়িতে পাওয়া বিভিন্ন নথি থেকে নিউটাউনের একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে। সেখানে নীল ছবির শুটিং চলতে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কীভাবে কাজ করতো এই প্রতারণা চক্র তা নিয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও ভিনরাজ্যের যোগসূত্র খুঁজে পেয়েছেন পুলিশ আধিকারিকরা বলে মনে করা হচ্ছে। মূল পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতদের আদালতে তোলা হবে।


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...