Tuesday, June 23, 2026

সুপ্রিম শর্ত মেনে আজই NEET UG -র ফলপ্রকাশ

Date:

Share post:

বিতর্ক, বিক্ষোভ, মামলা- এসবের মাঝেই আজ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪-এর ফল প্রকাশিত হতে চলেছে(NEET UG 2024 Result)। শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশ মেনে এদিন দুপুর ১২টার মধ্যে রেজাল্ট বের করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। গত ৫ মে বিদেশের ১৪টি-সহ মোট ৫৭১টি শহরের ৪৭৫০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। এরপর প্রশ্ন ফাঁস বিতর্কে জেরে জল গড়িয়েছে আদালতে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার এই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) বলেন, ‘প্রশ্নফাঁস যে হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু যা বোঝা যাচ্ছে, এই ঘটনা কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ। সর্বত্র হয়নি। তাই পরীক্ষা বাতিল করার প্রশ্নই ওঠে না। তবে তদন্ত চলবে।’ এরপরেই বেশ কিছু শর্ত মেনে দ্রুত ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিয়ে যেহেতু মামলা এবং তদন্ত চলছে তাই আদালতের নির্দেশ অনুসারে আলাদা ভাবে প্রতিটি কেন্দ্র ধরে ধরে NEET UG ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের নাম বা রোল নম্বর গোপন রেখেই রেজাল্ট বের করা হবে। আগামী ২২ জুলাই অর্থাৎ সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।


Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...