Sunday, March 22, 2026

ভুল নামের পরে ভুল ‘চুমু’! বাইডেনের হলটা কী?

Date:

Share post:

কখনও নাম বিভ্রাট। কখনও নিজের সম্পর্কে ভুল বার্তা। আর এবার নিজের স্ত্রীকেই ভুল করে ফেললেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। একেবারে অন্য মহিলাকে নিজের স্ত্রী জিল মনে করে রীতিমত চুমু খেতে গিয়ে হৈচৈ ফেলে দিলেন বিদায়ী রাষ্ট্রপতি। কোনও রকমে তাঁর স্ত্রী তাঁকে সেই বিড়ম্বনার হাত থেকে রক্ষা করেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ফার্স্ট লেডির সামনে দাঁড়িয়ে এক মহিলাকে চুমু খাওয়ার জন্য প্রায় ঝুঁকে পড়েছেন। ওই মহিলাও রাষ্ট্রপতির স্ত্রী জিল বাইডেনের মতো নীল কোট পরিহিতা। কিন্তু কোনও বিপদ ঘটার আগেই স্বামীকে আটকে নেন ফার্স্ট লেডি জিল।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা যাচাই করা হয়নি। এই বিষয়ে কোনও প্রতিক্রিয়াও দেওয়া হয়নি। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে রিপাবলিকানদের চক্রান্ত দেখছেন ডেমোক্রাটরা। কারণ এই ভিডিওটি নিশ্চিতভাবে পুরোনো। বর্তমানে কোভিড পজিটিভ হয়ে গৃহবন্দি রাষ্ট্রপতি জো বাইডেন। ফলে তাঁর পক্ষে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া বর্তমানে সম্ভব না।

তবে চক্রান্ত করে নির্বাচনের আগে কালিমালিপ্ত করার জন্য পুরোনো ভিডিও ভাইরাল করা হলেও ভিডিও-র সত্যতা যাচাই করলে যদি তা সত্য প্রমাণিত হয়, তবে বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। যদিও এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত নিজেই দিয়েছে বাইডেন। তা সত্ত্বেও তাঁর এই ধরনের বিভ্রাটের ঘটনা ডেমোক্রাটদের তাঁকে নেতা হিসাবে বেছে নেওয়াকেই সমালোচিত করবে নির্বাচনী পর্বে।

Related articles

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...

IPL: ভরসা বিদেশিদের ব্যাটিং, ভোগাতে পারে পেস বোলিং, এক নজরে নাইটদের শক্তি-দুর্বলতা

দুয়ারে আইপিএল(IPL)। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। বাংলার ক্রীড়া প্রেমীদের নজরে কেকেআর (KKR)। নতুন মরশুমে...