Saturday, April 4, 2026

রোদ-বৃষ্টির খেলার মাঝেই একুশের মঞ্চে জমজমাট সাংস্কৃতিক পর্ব

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) শহিদ তর্পণ অনুষ্ঠান ‘ শ্রদ্ধাঞ্জলি’ ঘিরে সকাল থেকেই দলীয় কর্মীর সমর্থক এবং সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস মতোই এদিন কলকাতার বিভিন্ন প্রান্ত শহর ধর্মতলা জুড়ে রোদবৃষ্টির খেলা। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, ছাতা খুলতে হচ্ছে সভাস্থলে জড়ো হওয়া কর্মী-সমর্থকদের। পরমুহূর্তেই আবার খটখটে রোদ উঠছে। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই ঘড়ির কাটায় ঠিক সকাল ১১ টা নাগাদ মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনে ‘পরিবর্তন’ গ্রুপের গান পরিবেশিত হয়। এরপর একে একে শিল্পী শান্তনু রায় চৌধুরি, সৌমিত্র রায়, সুরজিৎ চট্টোপাধ্যায় (Surajit Chatterjee) সংগীত পরিবেশন করেন। গানের তালে তাল মেলান সভাস্থলে উপস্থিত ঘাসফুলের সমর্থকেরা। ইতিমধ্যেই টলিউডের শিল্পীরাও হাজির হয়েছেন বলে জানা যাচ্ছে।

কলকাতার সব পথ আজ গিয়ে মিশেছে ধর্মতলায়। তৃণমূল সরকারের একগুচ্ছ জনদরদী কর্মসূচির রঙিন ফ্লেক্স , ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে একুশের সভাস্থলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো। শুক্র-শনিবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন দূর-দূরান্তের তৃণমূল কর্মীরা। হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন, সর্বত্রই হাজার হাজার মানুষের ভিড়। বেলা বারোটার আগেই মঞ্চে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন অনুষ্ঠান করছে পরিবর্তণ ব্যান্ডের সদস্যরা। শহিদ মঞ্চে শ্রদ্ধা নিবেদন করার পর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এদিন তৃণমূলের জয়গান আর লড়াইয়ের স্লোগানে সুরেলা সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এরপর মঞ্চে মমতা – অভিষেকের বক্তব্য শুনতে মুখিয়ে জনতা।


Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...