Saturday, May 23, 2026

ভয় দেখিয়ে তৈরি দিল্লির সরকার বেশিদিন টিকবে না: ফের হুঙ্কার মমতার

Date:

Share post:

চারশো পারের ফানুস ফুটো। কোনও রকমে জোট বেঁধে সরকার গড়েছে গেরুয়া শিবির। কিন্তু কেন্দ্রের এই এনডিএ-সরকার যে ক্ষণস্থায়ী- তা প্রথম থেকেই জানিয়ে দেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে INDIA -র জোট সঙ্গী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পাশে বসিয়ে ফের একই বার্তা দিলেন মমতা। বলেন, “দিল্লিতে ভয় দেখিয়ে সরকার তৈরি হয়েছে। এই সরকার বেশিদিন চলবে না, পড়ে যাবে।“বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “বিজেপির ইস্তফা দেওয়া উচিত ছিল। দিল্লির সরকারের আয়ু বেশিদিন নয়। নির্বাচন কমিশন একতরফা আচরণ করেছে। এজেন্সি দিয়ে ধমকানো-চমকানো হয়েছে। এতকিছুর পরেও আমরা লোকসভা ও বিধানসভায় জিতেছি।“

এদিন মঞ্চ থেকে বাংলায় BJP, CPIM, Congress একতিরে বেঁধেন তৃণমূল সভানেত্রী। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলা কংগ্রেসের সঙ্গে জোট হয়নি তৃণমূলের৷ তবে, সিপিএমের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস। একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চ থেকে বিজেপি, সিপিএমের সঙ্গে কংগ্রেসকে নিশানা করে মমতা বলেন, বাংলায় তিনটি দলের সঙ্গে লড়েই বিপুল জয় পেয়েছে তৃণমূল৷

এ দিন বক্তব্য রাখতে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার মানুষকে আমি স্যালুট জানাই৷ এত চমকানি, ধমকানি, নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন৷ বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি৷ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে৷“

এর পরেই অখিলেশ যাদবের বক্তব্যকে সমর্থন জানিয়ে মমতা বলেন, “দিল্লিতে যে সরকার এজেন্সি, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নিয়ে ক্ষমতায় এসেছে, সেই সরকার স্থায়ী নয়৷ যে কোনও দিন পড়ে যাবে৷“






Related articles

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...