Friday, April 3, 2026

হার্দিকের জন্য বিশেষ পরিকল্পনা গম্ভীরের, দিতে বললেন ফিটনেস প্রমান : সূত্র

Date:

Share post:

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ। লঙ্কানদের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর সূর্যকে টি-২০ দলের নেতা হিসাবে বেছে নেন। যার ফলে ক্রিকেটের ছোট ফর্ম্যাটে দলের নেতৃত্বের ভার পাননি হার্দিক পান্ডিয়া। আর এবার পান্ডিয়াকে কড়া নির্দেশ দিলেন ভারতীয় দলের নতুন কোচ । টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডারকে ফিটনেস প্রমাণ দিতে বলেছেন।

একদিনের ক্রিকেটে বার বার ফিটনেস সমস্যায় ভুগেছেন হার্দিক। যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন গম্ভীর। সূত্রের খবর, শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে তিনি কথা বলেছেন হার্দিকের সঙ্গে।জানা যাচ্ছে, কথা বলেছেন ফিটনেস নিয়েও। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “ হার্দিকের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন গম্ভীর। একদিনের ক্রিকেটে তিনি হার্দিককে কীভাবে চান, তা ব্যাখ্যা করেছেন। একদিনের ক্রিকেট খেলতে হলে হার্দিককে ১০ ওভার বল করতে হবে বলে জানিয়েছেন কোচ।” সূত্রের খবর , জাতীয় নির্বাচকদের সঙ্গে হার্দিককে নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন গৌতম গম্ভীর। তারপর হার্দিককে বিজয় হজারে ট্রফি খেলার নির্দেশ দেন ভারতীয় দলের কোচ। জানা যাচ্ছে, ফিটনেস প্রমাণ করার জন্য প্রতিযোগিতার ম্যাচগুলিতে ১০ ওভার করে বল করার নির্দেশ দিয়েছেন হার্দিককে। গম্ভীরের মতে, সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক। তাঁকে নিয়েই পরিকল্পনা তৈরি করছেন।

আরও পড়ুন- সানিয়ার সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শামি, কী বললেন তিনি?


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...