Tuesday, June 23, 2026

ভাঙল সেতু! হড়পা বানে চিনে মৃত ২০, নিখোঁজ বহু

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ে সেতু ভেঙে দুর্ভোগের শিকার কমিউনিস্ট পার্টি পরিচালিত চিন। হড়পা বানে মৃত অন্তত ২০ জন। নিখোঁজের সংখ্যা ৬০ পেরিয়ে গিয়েছে। সেই সঙ্গে জিনকুইয়ান নদিতে তলিয়ে গিয়েছে ২০টির বেশি গাড়ি ও ট্রাক। জাতীয় সড়কের উপর সেতু ভেঙে পড়ায় বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থাও।

চিনের সানজি প্রদেশে প্রবল বৃষ্টিতে হড়পা বানে ভেঙে পড়ে জাতীয় সড়কের উপর সেতু। ঝাসুই কাউন্টি এলাকায় এই দুর্ঘটনার পরে উদ্ধারে নামে প্রশাসন। উদ্ধার হয় ১২ জনের দেহ। প্রায় ৩১ জনের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া যায়। জিনকুইয়ান নদিতে প্রায় ১৭টি গাড়ি ও আটটি ট্রাক তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা।

তবে শুধুই সানজি প্রদেশ নয়, হড়পা বানে ক্ষতিগ্রস্ত সিচুয়ান প্রদেশের ঝিনহুয়া গ্রাম। এই ঘটনায় নিখোঁজের সংখ্যা প্রায় ৩০ জন। মৃতের সংখ্যা প্রায় দশজন। প্রায় ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে একদিকে উদ্ধারকাজ অত্যন্ত ধীরগতিতে করতে হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকারীদের পৌঁছতেও দেরি হয়।

রাষ্ট্রপতি সি জিনপিং উদ্ধারকাজে জোর দেওয়ার বার্তা দিয়েছেন। তিনি বার্তা দেন, সর্বপ্রথম উদ্ধারের কাজে দ্রুততা আনাই লক্ষ্য। নিখোঁজদের উদ্ধার করে মৃত্যুর সম্ভাবনা কমিয়ে আনাই প্রশাসনের লক্ষ্য।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...