Tuesday, April 7, 2026

“এটাই সব থেকে বড় পাওনা”, একুশের সভায় এসে মন্তব্য মধুপর্ণার

Date:

Share post:

ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে যোগ দিতে এলেন বাগদার নব নির্বাচিত বিধায়ক তথা মতুয়া ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর। সংবাদ মাধ্যমকে মধুপর্ণা বলেন, “প্রথমত আমি ধন্যবাদ জানাব যে এত কম বয়সে আমাকে এত বড় সুযোগ দিয়েছে যে, আমি এখানে এসে এই শহিদ দিবসের মঞ্চে উঠতে পারব। এর থেকে বড় পাওনা আমাদের হরিগুরুচাঁদের হয় না। এত কম বয়সে এতদূর এগোতে পেরেছি, এটাই সব থেকে বড় পাওনা।”

এদিনের বক্তাদের তালিকায় চার নম্বরে ছিলেন মধুপর্না।
এদিন বক্তব্য রাখতে উঠেই মধুপর্ণা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সহ তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদজ্ঞাপন করেন। বাগদার প্রতিটি মানুষকে কৃতজ্ঞতা জানান তিনি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা সম্বোধন করেন। তিনি বলেন, “বাগদার উন্নয়নের লড়াই করার জন্য তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। বিজেপিকে প্রশ্ন, নারীশক্তি কি শুধু ভোটের জন্য? বিজেপির কোনও ক্ষমতা নেই। মমতার সঙ্গে লড়াই করার কোনও ক্ষমতা নেই।” এদিনের মঞ্চ থেকে কেন্দ্রের প্রতিমন্ত্রী তথা তাঁর দাদা শান্তনু ঠাকুরকেও একহাত নেন মধুপর্ণা।

রাজনীতির ময়দানে নেমেই চমক দিয়েছেন মধুপর্না। মাত্র ২৫ বছর বয়সে ভোটে নেমেই ছক্কা হাঁকিয়েছেন মধুপর্ণা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাগদা ‘উপহার’ দিয়েছেন। রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক তিনি। দেশের সবচেয়ে কমবয়সী বিধায়কের তকমাও তাঁর।বিজেপির বিনয় কুমার বিশ্বাসকে ৩৩ হাজাররও বেশি ভোটে হারিয়েছেন মধুপর্ণা। জানা গিয়েছে, তিনি ১ লক্ষ ৭৭ হাজারের বেশি ভোট পেয়েছেন। মধুপর্ণা ঠাকুর তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সদস্য মমতা ঠাকুরের মেয়ে।

আরও পড়ুন: লোকসভা ভোটের ফল উপভোগ করার, কিন্তু আত্মতুষ্টি নয়: ‘জাগো বাংলা’য় বার্তা অভিষেকের

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...