Tuesday, March 24, 2026

বেআইনি রাস্তা তৈরি প্রতিবাদ, মধ্যপ্রদেশে জীবন্ত মাটি চাপা দুই মহিলাকে!

Date:

Share post:

নৃশংসতার চরম নির্দশন! বেআইনি রাস্তা তৈরির প্রতিবাদ করায় দুই মহিলাকে মাটি চাপা দিয়ে দেওয়া হল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhyapradesh)। আংশিক মাটি চাপা অবস্থা থেকে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। তবে অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ মধ্যপ্রদেশ প্রশাসন।

মধ্যপ্রদেশের রেওয়া (Rewa) জেলার হিনোটা জোরোট গ্রামে মোরাম (murram) রাস্তা তৈরি নিয়ে গ্রামের দুই মহিলা প্রতিবাদ জানান। রাস্তা তৈরি বেআইনি দাবি জানিয়ে তাঁরা যখন প্রতিবাদ জানাচ্ছিলেন সেই সময়ই তাঁদের দেওয়া হয় মর্মান্তিক শাস্তি। যে মোরামের গাড়ি আটকানোর জন্য প্রতিবাদ করছিলেন তাঁরা, সেই ট্রাক উল্টে পুরো মোরাম তাঁদের উপর ফেলে দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়।

মমতা পাণ্ডে ও আশা পাণ্ডে নামে দুই মহিলা আংশিক চাপা পড়ে যান মোরামে। কোনওমতে স্থানীয়দের ডাকাডাকি করেন তাঁরা। পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে। মাঙ্গোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত ট্রাকের চালক পলাতক। সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পরে তৎপর হয় পুলিশ।

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...