Thursday, June 25, 2026

রবিবাসরীয় কলকাতায় তৃণমূলের ‘পয়মন্ত’ একুশে বৃষ্টি! 

Date:

Share post:

ছুটির কলকাতার সব পথ আজ মিশেছে ধর্মতলায়। তৃণমূল কংগ্রেসের (TMC ) ‘একুশে জুলাই’ সমাবেশ আসলে করবি সমর্থকদের আবেগে জায়গা। তাই রোদ- বৃষ্টিকে উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ প্রত্যেক বছরের মতো এবারও সকাল থেকে ধর্মতলামুখী। আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাসে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইমতো সকাল থেকেই বৃষ্টি শুরু ধর্মতলা- পার্ক স্ট্রিট চত্বরে। হাওড়া থেকে হাজরা সর্বত্রই ভিজছে ঘাসফুলের মিছিল। তবুও উন্মাদনা শেষ নেই। রঙিন সাজে সজ্জিত তৃণমূল কর্মীর সমর্থকরা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই বলেন তাঁর এবং তৃণমূলের জন্য বৃষ্টি ‘পয়মন্ত’। ঠিক সেই কথা সত্যি করেই বৃষ্টি শুরু কলকাতায় (Rain in Kolkata)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা সহ শহরতলীর বিভিন্ন জেলায়। পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে দুর্যোগের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...