Wednesday, June 24, 2026

সাম্প্রদায়িকতার অন্ধকার থেকে ভারতকে মুক্ত করব: ফিরহাদ

Date:

Share post:

তৃণমূল (TMC) শুধু বৈঠক, মিছিল করে বামফ্রন্টকে (left front) সরিয়ে ক্ষমতায় আসেনি। কর্মীদের অনেক রক্ত ঝরানোর পরে বাংলাকে সিপিএম (CPIM) মুক্ত করেছে। তবে, লড়াই শেষ হয়নি। এবার সাম্প্রদায়িকতার অন্ধকার থেকে ভারতকে মুক্ত করতে হবে। রবিবার, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়, “মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি”।

এদিন ফিরহাদ বলেন, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, এই দল কারও কাছে বিলাসের বস্তুর নয়, নিজেকে জারির করার বস্তু নয়। অন্যায়র বিরুদ্ধে যে দাঁড়িয়ে লড়াই করার দল। মানুষের পাশে থেকে লড়াই করতে হবে। এই প্রসঙ্গে সেই সব রক্তক্ষয়ী দিনের কথা স্মরণ করার ফিরহাদ। বলেন, “ধর্মতলার অনশন মঞ্চে একটানা ২৬ দিন অনশন করে মৃত্যু মুখে পড়েছিলেন মমতা। আর একটু দেরি হলেই বিপদ হয়ে যেত। হাজরায় মমতার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। নন্দীগ্রামে তৃণমূল নেত্রীকে মারার ষড়যন্ত্র করে সিপিএম। কিন্তু ভগবানের করুণায় তিনি বেঁচে গিয়েছেন।”

ফিরহাদ বলেন, শহিদের রক্ত হয়নিকো ব্যর্থ। এখন এটা সিপিএম মুক্ত বাংলা। তবে, লড়াই চলছে। অভিষেক দিল্লিতে বাংলার দাবির জন্য লড়াই করছে। এই লড়াই দেশকে সুরক্ষিত রাখার লড়াই। দেশে আজ সাম্প্রায়িকতা কুরে কুরে খাচ্ছে। সেটার বিরুদ্ধে লড়াই চলছে। তৃণমূলের বড় লড়াই দেশ বাঁচানোর লড়াই।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...