Monday, February 2, 2026

যোগীরাজ্যে সপা নেতাকে কুপিয়ে খুন! বিজেপিকে কাঠগড়ায় তুলে সৎকারে ‘না’ পরিবারের

Date:

Share post:

যোগীরাজ্যে সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলর (BJP Councillor) ও তাঁর ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সময় যত গড়াচ্ছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অ্যান্ড কোং-এর দাপাদাপি চরমে পৌঁছেছে। ডবল ইঞ্জিনের বুলি আওড়ে কার্যত একের পর এক বিরোধী নেতাদের আক্রমণের পাশাপাশি খুনের অভিযোগও সামনে আসছে। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোন্ডা জেলায় নিজের বাড়িতেই খুন হন ওমপ্রকাশ সিং (Omprakash Singh) নামে ওই সপা নেতা। পরিবার সূত্রে খবর, ওমপ্রকাশের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করেন বিজেপি কাউন্সিলর ও তাঁর ছেলেরা। যদিও ওই বিজেপি কাউন্সিলর তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে ইতিমধ্যে সুবিচার এবং বিজেপি কাউন্সিলর ও তাঁর ছেলেদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।

তবে শনিবারই ময়নাতদন্তের পর সপা নেতার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে খবর। পরিবারের অভিযোগ, অবিলম্বে সঠিক তদন্ত করে বিজেপি কাউন্সিলর ও তাঁর ছেলেদের কঠোর শাস্তি দিতে হবে। আর তা যতক্ষণ না হচ্ছে ওমপ্রকাশের মৃতদেহের সৎকার না করার সিদ্ধান্ত পরিবারের সদস্যদের। ওমপ্রকাশের স্ত্রীর অভিযোগ, লাগাতার বিক্ষোভ প্রদর্শনের পর নিজেদের পিঠ বাঁচাতে পরশপুর নগর পঞ্চায়েতের বিজেপি কাউন্সিলর উদয়ভান সিং এবং তাঁর তিন ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, এফআইআরে নাম থাকা অভিযুক্তদের ধরতে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। তবে অভিযুক্তরা কবে জালে ধরা দেয় সেদিকে নজর থাকবে। তবে এই প্রথম নয়, অতীতেও দু’বার তাঁর স্বামী এবং পরিবারের উপর হামলা চালিয়েছিলেন উদয়ভান। এরপর স্থানীয় থানায় অভিযোগ জানালেও কাজের কাজ কিছুই হয়নি। বিজেপি নেতা হওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে খবর পেয়েই সমাজবাদী পার্টি নেতৃত্ব ওমপ্রকাশের বাড়ি যান। মৃত নেতার পরিবারের পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্যের আশ্বাসের পাশাপাশি বিজেপি কাউন্সিলর ও তাঁর ছেলেকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে সমাজবাদী পার্টি। পাশাপাশি যোগী সরকারের বাড়বাড়ন্ত রুখতে লাগাতার আন্দোলনের রাস্তায় হাঁটছেন সমাজবাদী পার্টি নেতৃত্ব।

 

 

 

 

spot_img

Related articles

বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র‍্যাফ-ডিএসপি-র বিশেষ দল 

দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন।...

শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

গ্রামাঞ্চলের পর এবার রাজ্যের শহরাঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের...

উত্তরায়ণের ছাদে লাটাই হাতে আমির! ‘সোমু’-র মান ভাঙাতে কি খোদ লাল সিং চাড্ডা? 

উত্তরায়ণের ছাদে তখন পড়ন্ত বিকেলের রোদ। হাতে লাটাই, আকাশে উড়ছে ঘুড়ি। পাশে দাঁড়িয়ে অরিজিৎ সিং। তবে টিনসেল টাউনের...

বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ! সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণের

সাতসকালে দিল্লি পুলিশ (Delhi police) বঙ্গভবন ঘিরে ফেলার খবর পেয়েই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজধানীর...