Tuesday, April 7, 2026

বিশেষভাবে সক্ষমদের সংরক্ষণের যৌক্তিকতা কী? আইএএস অফিসারের মন্তব্যে বিতর্ক 

Date:

Share post:

আইএএস (IAS), আইপিএস (IPS) অফিসার নিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের (Special Child) সংরক্ষণের (Reservations) যৌক্তিকতা কী? এবার এমন প্রশ্ন তুলে রীতিমতো বিতর্ক সৃষ্টি করলেন খোদ এক আইএএস অফিসার। তেলঙ্গানা ফিনান্স কমিশনের মেম্বার সেক্রেটারি ওই অফিসারের নাম স্মিতা সবরওয়াল (Smita Sabarwal)। সম্প্রতি বিশেষভাবে সক্ষমদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে লিখেছেন, বিশেষভাবে যারা সক্ষম তাদের সম্মান দিয়েই বলছি, কখনও দেখেছেন কোনও বিমান সংস্থা আপনাদের মতো কাউকে পাইলট নিযুক্ত করেছে?

দিনকয়েক আগেই ভুয়ো নথি জমা দিয়ে নিজেকে বিশেষভাবে সক্ষম প্রমাণ করে আইএস হওয়ার অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা পুজা খেদকারের বিরুদ্ধে। ইউপিএসই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে খবর। যা নিয়ে এখনও সরগরম পরিস্থিতি। এমন বিতর্কের মাঝেই এবার বিতর্কিত পোস্ট আরেক আইএএস আধিকারিকের।

স্মিতা আরও লেখেন, কেউ বিশেষভাবে সক্ষম কোনও সার্জেনকে কি বিশ্বাস করবেন অপারেশনের আগে? তাহলে আইএএস, আইপিএস অফিসার নিয়োগের ক্ষেত্রে এই সংরক্ষণের যৌক্তিকতা কী আছে? তিনি মনে করিয়ে দেন কাজ করতে হলে শারীরিক সক্ষমতা প্রয়োজন কারণ ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হবে, বাইরেও যেতে হবে। যদিও এই পোস্ট ভাইরাল হতেই নেটিজেনরা তাঁকে চরম কটাক্ষ করেছেন। তবে একজন আইএএস অফিসারের থেকে এই ধরনের আচরণ সত্যিই সমাজের জন্য ভালো বার্তা অবশ্যই নয়। ঘটনা প্রসঙ্গে, শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, একজন আইএএস অফিসার এই ধরনের মানসিকতা দেখালে সেটা বেদনাদায়ক। তবে বিষয়টি খুবই আশ্চর্যের যে এত বড় পদে থাকার পরও তাঁরা কেমন ছোট মানসিকতার পরিচয় দিচ্ছেন।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...