Saturday, April 4, 2026

প্যারিস অলিম্পিক্সের আগে হকি থেকে অবসরের ঘোষণা শ্রীজেশের

Date:

Share post:

হাতে আরমাত্র কয়েকদিন, তারপই শুরু ২০২৪ প্যারিস অলিম্পিক্স। ২৬ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক্স। তবে তার আগে আন্তর্জাতিক হকি থেকে অবসর নিলেন শ্রীজেশ। তবে অলিম্পিক্সের আগে নয়, ২০২৪ অলিম্পিক্স খেলে নিজের হকিস্টিক তুলে রাখবেন শ্রীজেশ।

এদিন এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শ্রীজেশ লেখান, “ আন্তর্জাতিক খেলোয়াড় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। প্যারিস অলিম্পিক্স খেলে হকিজীবন শেষ করতে চাই। জিভি রাজা স্পোর্টস স্কুল থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। এই যাত্রা পথের অনেক স্মৃতি রয়েছে। আমার জীবন গড়ে দিয়েছে। পথে প্রতিটি পদক্ষেপে স্বপ্ন দেখেছি। কাছের মানুষদের সব সময় পাশে পেয়েছি। মনে আছে, গরু বিক্রি করে আমাকে প্রথম বার হকির সরঞ্জাম কিনে দিয়েছিলেন বাবা। তাঁর ত্যাগই আমার মধ্যে জেদ তৈরি করেছিল। আমাকে আরও কঠিন পরিশ্রম করতে উদ্বুদ্ধ করেছিল। আমাকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছিল।“

গত টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলের অন্যতম ছিলেন শ্রীজেশ। ২০০৬ সালে আন্তর্জাতিক হকিতে অভিষেক হয়েছিল তাঁর। ১৮ বছরে দেশের হয়ে খেলেছেন ৩২৮টি ম্যাচ। ২০২১ সালে খেলরত্ন সম্মান পেয়েছেন শ্রীজেশ।

আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটে কতটা গুরুত্ব বিরাট-রোহিতের? জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...