Saturday, April 4, 2026

পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র, কলকাতা লিগে ফের ধাক্কা বাগানের

Date:

Share post:

কলকাতা লিগে ফের ধাক্কা মোহনবাগান সুপার জায়েন্টের। এদিন কলকাতা পুলিশের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। বাগানের হয়ে একমাত্র গোল সুহেল ভাটের। এদিন ম্যাচে একাধিক গোল নষ্টের খেসারত দিতে হল মোহনবাগানকে।

কলকাতা লিগে শুরুটা একেবারেই ভাল হয়নি মোহনবাগানের। তবুও শেষ ম্যাচে পিয়ারলেসের কাছে জয়ে ঘুরে দাড়িয়েছিল সবুজ-মেরুন।। তবে এদিন আবার যেই কেই সেই। ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৪০ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে গোলটি করেন সুহেল ভাট। ম্যাচের এদিন চলে বাগানের গোল নষ্টের খেলা। দু’দুটি পেনাল্টি মিস করেন সুহেল ভাট এবং, অভিষেকরা। ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণে ঝাঁঝ বাড়ায় পুলিশ। যার ফলে ম্যাচের ৫৬ মিনিটে সমতা ফেরায় পুলিশ। পুলিশের হয়ে সমতা ফেরালেন রবি দাস। এর পরও একাধিক সুযোগ পায় সবুজ-মেরুন। ম্যাচের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করেন বাগানের সুমিত রাঠি। ফলে ম্যাচ শেষ হয় ১-১ গোলেই। এই ড্র-এর ফলে লিগ টেবিলের নিচের সারিতেই পড়ে থাকতে হল সবুজ-মেরুন শিবিরকে।

আরও পড়ুন- ভারতের নতুন কোচ মার্কেজকে শুভেচ্ছা স্টিম্যাচের, কী বললেন তিনি ?


Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...