Saturday, April 4, 2026

শুরুর আগেই অলিম্পিক্সে কোভিডের হানা, আক্রান্ত দুই : সূত্র

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু ২০২৪ অলিম্পিক্স। ২৬ জুলাই থেকে শুরু অলিম্পিক্স। তবে তার আগে ফের করোনার হানা অলিম্পিক্স ভিলেজে। ২৬ জুলাই থেকে শুরু ২০২৪ প্যারিস অলিম্পিক্স। ইতিমধ্যে সব দেশ থেকে আসতে শুরু করেছেন প্রতিযোগিরা। জানা যাচ্ছে, তাদের মধ্যে দু’জন অস্ট্রেলিয়া থেকে আসা প্রতিযোগি কোভিডে আক্রান্ত।

জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার পুরুষ ওয়াটার পোলো দলের দুই সদস্য জ্বর নিয়ে প্যারিসের বিমানে উঠেছিলেন। উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কোভিড পরীক্ষার ফল আসার পর অসুস্থ খেলোয়াড়দের নিভৃতবাসে পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে। অস্ট্রেলিয়া দলের প্রধান আনা মেয়ার্স তাঁদের শিবিরে কোভিড হানার কথা মেনে নিয়েছেন। এই নিয়ে তিনি বলেন, “আমাদের দু’জন ওয়াটার পোলো খেলোয়াড় অসুস্থ। সোমবার রাতে রিপোর্ট পাওয়া গিয়েছে। ওদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দলের বাকিদের কোনও সমস্যা নেই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সাবধানতা হিসাবে দলের বাকিদের সঙ্গে এখন মিশতে বারণ করা হয়েছে। সকালে দলের সঙ্গে ওরা প্রাতরাশ করেনি। তবে পরিস্থিতি টোকিওর মতো নয়। কোভিড এখন অন্যান্য ফ্লুয়ের মতোই হয়ে গিয়েছে। তাই আতঙ্কের কিছু নেই। দু’দিন পর থেকেই ওরা দলের অনুশীলনে যোগ দেবে। দুটো দিন ওদের আলাদা ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে।’’

এদিকে অলিম্পিক্সে যৌনতা আটকাতে প্যারিস অলিম্পিক্সেও ব্যবস্থা করা হয়েছে বিশেষ বিছানা। যে বিছানায় প্রতিযোগীরা যৌনতায় লিপ্ত হতে পারবেন না।

আরও পড়ুন- পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র, কলকাতা লিগে ফের ধাক্কা বাগানের


Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...