Saturday, June 27, 2026

প্যারিস অলিম্পিক্সের আগে অবসরের ইঙ্গিত নাদালের

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন বাকি, আর তারপরই শুরু প্যারিস অলিম্পিক্স। প্যারিস অলিম্পিকে কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে নামবেন টেনিস তারকা রাফায়েল নাদাল। তবে তার আগে অবসরের ইঙ্গিত দিলেন নাদাল। বাস্তাদ ওপেনের ফাইনালে হেরে অবসরের ইঙ্গিত দেন তিনি।

ম্যাচ হারের পর নাদাল বলেন, “ আমার দল এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই। সব কিছুই সম্ভব হয়েছে ওদের জন্য। বিশেষ করে শেষ কয়েক বছর পরিস্থিতি সহজ ছিল না। খুব খারাপ সময়েও প্রতি দিন ওদের পাশে পেয়েছি। সব সময় পাশে থাকার জন্য সকলের ধন্যবাদ প্রাপ্য। এত সুন্দর দর্শকদের সামনে খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আপনাদের গোটা সপ্তাহ পাশে পেয়েছি। আপনাদের সমর্থন আমাকে সব সময় উৎসাহিত করেছে। সাহস দিয়েছে। আপনাদেরও ধন্যবাদ। জানি না আবার এখানে খেলতে আসতে পারব কি না। মনে হয় না। এ বারও খুব উপভোগ করলাম। দারুণ অভিজ্ঞতা হল।“

রবিবার ফাইনালে পর্তুগালের নুনো বোর্গেসের কাছে ৬-৩, ৬-২ ব্যবধানে হেরে যান নাদাল। ২৭ বছরের প্রতিপক্ষের প্রশংসা করেছেন তিনি। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নাদাল।

আরও পড়ুন- ফের কি আইপিএল-এ নিজের পুরনো দলে ফিরতে চলেছেন দ্রাবিড় ? জল্পনা তুঙ্গে


Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘সার’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...