Friday, June 19, 2026

মধ্যবিত্তকে ভাঁওতা! কর কাঠামো বদলে মুখরক্ষার মরিয়া চেষ্টা মোদি সরকারের

Date:

Share post:

তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর মঙ্গলবারই পূর্ণাঙ্গ বাজেট (Union Budget) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এদিনের বাজেট কোনও দিশা দেখাতে না পারলেও আয়করে (Income Tax) মধ্যবিত্তকে ভাঁওতা দিয়ে ছাড় ঘোষণা করে ভোটের রাজনীতি শুরু কেন্দ্রের মোদি সরকারের। লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেও আয়কর (Income Tax) কাঠামোয় কোনও পরিবর্তন আনেনি মোদি সরকার। কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই আয়করে ছাড় দিয়ে একদিকে যেমন দেশবাসীর মন পাওয়ার মরিয়া চেষ্টা কেন্দ্রের। এদিন বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, কর কাঠামো আরও সরলীকরণ করা সরকারের কর্তব্য। আর তা মাথায় রেখেই চলতি বাজেটে আয়করে ছাড়ের ঘোষণা করা হয়েছে। যদিও আয়করে ছাড় ঘোষণার পরই বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। বিরোধীদের অভিযোগ, অন্য খাতে লবডঙ্কা, কিন্তু আয়কর পরিকাঠামোয় নামমাত্র ছাড় দিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে মরিয়া কেন্দ্র।

একনজরে দেখে নেওয়া যাক নতুন কর ব্যবস্থার স্ল্যাব

০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না
৩ -৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ৫ শতাংশ
৭-১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ১০ শতাংশ
১০-১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ১৫ শতাংশ
১২-১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় হলে কর ২০ শতাংশ
১৫ লক্ষ টাকার বেশি আয় হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, সর্বোচ্চ ৩ লক্ষ টাকা আয়ে কোনও কর দিতে হবে না চাকুরীজীবী মানুষকে। পাশাপাশি ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে করের পরিমাণ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। নয়া এই কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশনের হার বাড়ানো হয়েছে। তবে এদিনের বাজেটে করকাঠামোর পুরনো ব্যবস্থায় আয়কর জমার ক্ষেত্রে কোনওরকম বদল আনা হয়নি। করকাঠামোর নয়া ব্যবস্থায় বদল এনে নয়া চাল কেন্দ্রের। নয়া করকাঠামো অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে। নতুন ব্যবস্থায় ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন আয়করদাতারা। অন্যদিকে এদিন নির্মলা বলেন, স্ট্যান্ডার্ড ডিডাকশনের বর্ধিত ছাড়ের জন্য ৪ কোটি বেতনভুক ও পেনশনভোগী উপকৃত হবেন। যদিও এই বাজেটকে জনবিরোধী কটাক্ষ বিরোধীদের। বিরোধীদের মতে, শরীকদের পাল্টা উপহার দিতে গিয়ে দেশবাসীকে অন্ধকারে ঢেলে দিয়েছে মোদি সরকার। এতে সমাজের মধ্যবিত্ত মানুষ কতটা লাভবান হন সেদিকে নজর থাকবে।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...