Tuesday, June 23, 2026

ফের কি আইপিএল-এ নিজের পুরনো দলে ফিরতে চলেছেন দ্রাবিড় ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

সদ্য টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। আর এরই মধ্যে জানা যাচ্ছে ফের একবার আইপিএল-এর এক ফ্র্যাঞ্চাইজির কোচ হিসাবে দেখা যেতে পারে দ্য ওয়ালকে। সূত্রের খবর, নিজেরই পুরনো দল রাজস্থান রয়্যালসে কোচিং করাতে পারেন তিনি।

এই নিয়ে এক ক্রিকেট কর্তা বলেন, ‘‘দ্রাবিড় এবং রাজস্থানের মধ্যে কথা চলছে। সব কিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা হতে দেরি হবে না।” রাজস্থান রয়্যালসের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক নতুন নয়। রাজস্থানের হয়ে আইপিএল খেলেছেন দ্রাবিড়। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ এবং আইপিএল প্লেঅফে নেতৃত্বও দিয়েছেন। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থানের মেন্টর হিসাবে কাজ করেছেন তিনি।

সদ্য টি-২০বিশ্বকাপ জয়ের পরই মঞ্চে দাঁড়িয়েই নিজেকে ‘বেকার’ ঘোষণা করেছিলেন দ্রাবিড়। বলেছিলেন, জীবন আগের মতোই চলবে।তবে এখন সূত্রের খবর, আইপিএল-এ কোচের দায়িত্বে ফিরতে পারেন তিনি।

আরও পড়ুন- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অশান্তি, ‘ভিভ কাঁদাতেন আমাকে’ : লারা


Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...