Saturday, April 4, 2026

নির্মলার বাজেটে ফের ব্রাত্য চা-বলয়, তীব্র ক্ষোভপ্রকাশ ঋতব্রতর

Date:

Share post:

আগের বাজেটে কোনও সুনির্দিষ্ট দিশা দেখানো হয়নি। এবারও তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে ব্রাত্য রয়ে গেল চা-বাগান। উত্তরের চা-শিল্প নিয়ে কেন্দ্রীয় বাজেটে একটি কথাও খরচ করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটেও দুয়োরানিই হয়ে রইল উত্তরের চা-শিল্প। উত্তরের চা-শিল্প নিয়ে বছরের পর বছর সরাসরি বঞ্চনাই করে গেল কেন্দ্রের বিজেপি সরকার।

কেন্দ্রের এই বাজেট ঘোষণার পরই ক্ষোভ উগরে দিয়েছেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২০২১-২০২২-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা হয়েছিল বেঙ্গল এবং অসমের চা-বলয়ের জন্য এক হাজার কোটি টাকা দেওয়া হবে। সে প্রতিশ্রুতি বাদ দিলেও ২২-২৩ এবং ২৩-২৪-এর বাজেটে চা-বলয় শব্দটাই ছিল না। অর্থমন্ত্রী ফের নতুন করে ২৪-২৫ আর ২৫-২৬-এ প্রধানমন্ত্রী চা-শ্রমিক যোজনার একটি গালভরা নাম দিয়ে ফের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। আগে ২১-২২-এর টাকাটা দিন তারপর প্রতিশ্রুতি দিন।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের প্রচারে আলিপুরদুয়ার এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা চা-শিল্পের জন্য এক হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা করে গিয়েছিলেন। তাঁর কথায় সেদিন চা-শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা নতুন করে অক্সিজেন পেয়েছিলেন। কিন্তু তাঁর সেই ঘোষণা যে শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেটা মানুষ বুঝতে পারে নির্বাচন মিটে গেলে।

এই দেশে চা-শিল্প এমন একটি শিল্প, যেখানে প্রত্যক্ষ ভাবে সব থেকে বেশি শ্রমিক কাজ করে। এবং এই শিল্পের মাধ্যমে একটি ভাল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় হয় দেশের। এবছর প্রকৃতির খামখেয়ালিপনা ও পোকার আক্রমণে অসম ও উত্তরবঙ্গে চায়ের উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই শিল্পের সঙ্গে জড়িতরা আশা করেছিলেন যে, এবারের বাজেটে চা-শিল্পের জন্য কেন্দ্রীয় সরকার ভাল কিছু চিন্তাভাবনা করবে। কিন্তু বাজেট দেখবার পর কার্যত হতাশা ব্যক্ত করেছেন এই শিল্পের সঙ্গে জড়িত সকলেই। এই বিষয়ে আলিপুরদুয়ার মাঝের ডাবরি চা-বাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন, প্রাকৃতিক কারণে এবার উত্তরবঙ্গ ও আসামে চায়ের উৎপাদম খুব মার খেয়েছে। তাই আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় সরকার আমাদের এই চা-শিল্পের জন্য কিছু সহায়তা ঘোষণা করবে, কিন্তু বাজেট দেখে আমরা হতাশ।

আরও পড়ুন- ‘হারানিধি’ খুঁজে দিয়ে ধন্যবাদের চিঠি পেলেন ওসি সৌভিক

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...