Sunday, April 12, 2026

শেয়ার বাজারে বড়সড় ধস! বাজেট পেশের পরই মাথায় হাত বিনিয়োগকারীদের

Date:

Share post:

প্রত্যাশার পারদ চড়লেও মঙ্গলবার বাজেট (Union Budget) পেশের পরই মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার (Share Market)। তৃতীয়বার সরকার গঠনের পর মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। আর বাজেট পেশ শুরু হতে না হতেই দালাল স্ট্রিটে (Dalal Street) শুরু রক্তক্ষরণ। এদিন ১২০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্স (Sensex)। চূড়ান্ত পতন দেখা যায় নিফটিতেও (Nifty)। পাশাপাশি এদিন বিনিয়োগকারীদের মোট ১০ লক্ষ টাকার লোকসান হয়েছে বলে খবর।

তবে এদিন বাজেট পেশের আগে পর্যন্ত বেশ চাঙ্গা ছিল শেয়ার বাজার। সোমবারের তুলনায় সেনসেক্সের সূচক ২০০ পয়েন্ট বেড়ে ৮১ হাজারের কাছাকাছি পৌঁছে যায়। সকাল সাড়ে নটা পর্যন্ত সেনসেক্সের সূচক ছিল ৮০৭২৪.৩। অন্যদিকে নিফটির সূচক বেড়ে হয় ২৪৫৬৮.৯। লাভের মুখ দেখেন পাবলিক সেক্টরের বিনিয়োগকারীরা। তবে আচমকাই ভোলবদল, বেলা গড়াতেই মুখ থুবড়ে পড়ে শেয়ার বাজার। রীতিমতো ধস নামতে শুরু করে বলে খবর। এরপরই হু হু করে নেমে তলানিতে পৌঁছয় সূচক। বেলা একটা নাগাদ দেখা যায়, ১২৪৮.২৩ পয়েন্ট খুইয়ে ৮০ হাজারের নিচে নেমে যায় সেনসেক্স। বড়সড় পতন হয় নিফটিতেও। ৪০৯ পয়েন্ট কমে যায় নিফটিও। সবমিলিয়ে লোকসানের মুখে পড়ে ২৯৭১টি স্টক। মাত্র ৮১১টি স্টকের লাভ হয়েছে বলে সূত্রের খবর।

তবে এদিন শেয়ার বাজারে ধসের পিছনে বাজেটের নয়া নীতিকেই কাঠগড়ায় তুলেছেন বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীরা ভেবেছিলেন, লভ্যাংশের উপরে করের হার হয়তো অপরিবর্তিত থাকবে। কিন্তু লং টার্ম লাভের উপর ১২.৫ শতাংশ এবং স্বল্প সময়ের লভ্যাংশের উপর ২০ শতাংশ কর ঘোষণা করতেই মুখ থুবড়ে পড়ে শেয়ার বাজার।

Related articles

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...