Tuesday, June 23, 2026

উত্তরে কমবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস!

Date:

Share post:

শ্রাবনের মঙ্গলে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain)। সকাল থেকেই মেঘলা আকাশে আর্দ্রতা জনিত অস্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের। দু এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং শহরতলির বিভিন্ন জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে কিন্তু তাতে অস্বস্তি কমবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৩ সেলসিয়াস বেশি।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে রবিবার ফের বাড়বে বৃষ্টি। আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস প্রায় সব জেলায়।


Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...