Tuesday, March 31, 2026

প্রথমবার সংসদে গিয়েই ‘কুকথার’ ফোয়ারা অভিজিতের! ক্ষমা চাইতে বাধ্য হল বিজেপি

Date:

Share post:

প্রথমবার সংসদে গিয়েই কুকথার ফোয়ারা ছোটাচ্ছেন বিজেপি (BJP) সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। এবার তাঁর বক্তব্যের লোকসভায় ক্ষমা চাইল বিজেপি। বৃস্পতিবার, অধিবেশনের শুরুতেই সংসদ-বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) বলেন, যে মন্তব্য করা হয়েছে তাতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এই ধরনের মন্তব্য কাঙ্ক্ষিত নয়। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কোনও সাংসদ এই ধরনের মন্তব্য করে থাকলে অধ্যক্ষের হাতে ক্ষমতা আছে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার। যদিও রিজিজু অভিজিতের নাম করেননি।

স্বভাব-উদ্ধত অভিজিৎ এখন আর বিচারপতি নেই। এজলাসে বসে তাঁর কুকথা, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট মন্তব্য করতেন তিনি। সংসদে গিয়েও নিজেকে সামলাতে পারছেন না তিনি। সেটাকে নিজের এজলাস ভেবে নিয়েছিলেন বিজেপি সাংসদ। তাই বুধবার তালজ্ঞান হারিয়ে কংগ্রেস সাংসদ তরুণ গগৈকে স্টুপিড বলেছেন। এই প্রথম সংসদে পা দিয়েই কুকথা বলায় বিজেপির অন্দরেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংসদে কার্যত নাককাটা গিয়েছে তাদের। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে-ব্যাপারে কড়া ভাবেই সতর্ক করেন স্পিকার ওম বিড়লা।

বুধবার সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন, সেই সময় কংগ্রেস সাংসদ তথা লোকসভার উপ-দলনেতা গৌরব গগৈ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রসঙ্গ তোলেন। তাঁকে জবাব দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, স্টুপিডের (নির্বোধ) মতো কথা বলবেন না। রিজিজু বলেন, আমি কাউকে বাঁচানোর চেষ্টা করব না। কে উস্কানি দিয়েছে, সে-কথাও বলতে চাই না। তবে সংসদের মর্যাদা নষ্ট হওয়া উচিত নয়। স্পিকার বলেন, সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলতে হবে সাংসদদের। সবাইকে বলব, এমন শব্দ ব্যবহার করবেন না, যাতে মর্যাদায় আঘাত লাগে। সে বক্তব্যের মধ্যেই হোক বা আসনে বসেই হোক।






Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...