Wednesday, June 24, 2026

উপযুক্ত কারণ ছাড়া গ্রেফতারি পরোয়ানা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের সমান! মন্তব্য হাই কোর্টের

Date:

Share post:

পুরনো মামলায় ঝাড়গ্রাম আদালত থেকে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সংক্রান্ত মামলায় উল্লেখোগ্য মন্তব্য করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার এক মামলার শুনানিতে আদালত বলে, উপযুক্ত কারণ ছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের সমান। গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য কারও বিরুদ্ধে যথার্থ কারণ প্রয়োজন।ঝাড়গ্রাম আদালত থেকে এক ব্যক্তির বিরুদ্ধে পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটির শুনানি হয়। সেখানেই নিম্ন আদালতের নির্দেশের বিরোধিতা করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ খারিজ করে দেন বিচারপতি। পর্যবেক্ষণে বিচারপতি ঘোষের সিঙ্গল বেঞ্চ বলে, “উপযুক্ত কারণ ছাড়া জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা মানে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা। এই সব ক্ষেত্রে গ্রেফতার বা কারাদণ্ডের অর্থ এক জন ব্যক্তির সব থেকে গুরুত্বপূর্ণ অধিকারে হাত দেওয়া।” একই সঙ্গে, হাই কোর্টের বিচারপতি মন্তব্য করেন, নিম্ন আদালতের বিচারক নিজের বিচারবুদ্ধির প্রয়োগ করেননি।

জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা কোন কোন ক্ষেত্রে জারি করা যায়-সেটাও এদিন স্পষ্ট করেছে হাই কোর্ট। কোনও ব্যক্তির বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হলে বা তাঁকে সমন পাঠানো হলে, যদি তিনি তাতে গুরুত্ব না দেন, সে ক্ষেত্রে ওই ব্যক্তিকে আদালতে টেনে আনার জন্য জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা যেতে পারে বলে জানায় আদালত।

২০১৫ সালের ২৬ নভেম্বর ঝাড়গ্রাম থানায় দায়ের হওয়া একটি মামলা সংক্রান্ত বিষয় শুনানি হয় আদালতে। যাঁর বিরুদ্ধে ঝাড়গ্রাম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, সেই ব্যক্তির প্রথম এফআইআরে নাম ছিল না। পরে অতিরিক্ত এফআইআরে নাম যুক্ত হয় এবং তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য কিছু ধারা যোগ হয়। ২০২১ সালে যখন পুলিশ ওই মামলায় চার্জশিট জমা দেয়, তাতেও নাম ছিল না ওই ব্যক্তির। কিন্তু সম্প্রতি ২০১৫ সালের ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই নির্দেশ খারিজ করে এদিন হাই কোর্ট (Calcutta High Court) জানায়, নিম্ন আদালতকে আইন মেনেই কাজ করতে হবে।






Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...