Friday, April 3, 2026

চোপড়ায় অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, জলপাইগুড়িতে অল্পের জন্য প্রাণ রক্ষা!

Date:

Share post:

উত্তর দিনাজপুরের চোপড়ায় (Chopra North Dinajpur) দুষ্কৃতীরাজ, বুধবার রাতে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। ধারাল অস্ত্র নিয়ে চালানো হল হামলা। ঘটনায় গুরুতর জখম চার পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চোপড়ার পাশাপাশি জলপাইগুড়িতেও পুলিশের উপর গুলি চালায় দুষ্কৃতীরা। তিন রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলেই স্থানীয় সূত্রে খবর মিলেছে। বুধবার গভীর রাতে জলপাইগুড়ির দিন বাজার এলাকায় নাকা চেকিং করছিলেন জলপাইগুড়ি থানার পুলিশ আধিকারিকরা। সন্দেহভাজন গাড়ি দেখে ভেতরে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। দুষ্কৃতীদের ধাওয়া করেন পুলিশ কর্মীরা। অভিযোগ, সেই সময় পুলিশ কর্মীদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ওই দলটি। পুলিশ সূত্রে খবর, অন্তত তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী দল। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অল্পের জন্য প্রাণ রক্ষা কোতোয়ালি থানার পুলিশের।


Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...