Friday, June 26, 2026

মৃত নই জীবিত, প্রমাণ করতে খুনের চেষ্টা রাজস্থানের বাসিন্দার!

Date:

Share post:

সরকারি খাতায় মৃত। সেই সংশাপত্র হাতে পেতেই পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল রাজস্থানের বাবুরাম ভিলের কাছে। সরকারি দরবারে দরবারে ঘুরে বেড়িয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি জীবিত। কিন্তু ফল হয়নি। শেষে অপরাধের পথে গেলেন তিনি।

রাজস্থানের বালোত্রার মিথোরা গ্রামের বাসিন্দা বাবুরাম হানা দিয়েছিল স্কুলে। একহাতে অ্যাসিডের বোতল। অন্যহাতে ছোরা। স্কুলে ঢুকে প্রধান শিক্ষক ও এক শিক্ষককে পণবন্দি বানিয়ে ভয় দেখায়। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে খুব সহজেই গ্রেফতার করে বাবুরামকে।

তবে পণবন্দি করা ‘দুষ্কৃতী’কে ধরা অতটাও সহজ ছিল না, যদি না সে নিজে ধরা দিত। আসলে পুলিশের কাছে ধরা পড়তেই চাইছিল বাবুরাম। পুলিশের খাতায় নাম উঠলে তবেই প্রমাণ হত যে সে জীবিত। তাই একের পর এক অপরাধ করছিল বাবুরাম। পেশায় অপরাধী না হয়েও ‘জীবিত থাকার’ তাড়নায় অপরাধের পথ বেছে নেওয়া বাবুরামের বক্তব্য অবশ্য তদন্ত করে দেখবে রাজস্থান পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...