Saturday, April 4, 2026

জিএসটির চারটি স্ল্যাবকে কমিয়ে তিনটি নিয়ে আসার পরিকল্পনা কেন্দ্রের

Date:

Share post:

এবারের কেন্দ্রীয় বাজেটে একাধিক সামগ্রীর উপর আমদানি শুল্কে বড় পরিবর্তন ঘটিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই আবহে এবার পণ্য ও পরিষেবা কর বদলানোর পরিকল্পনা করছে সরকার। যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে নিত্যদিনের ব্যবহার্য একাধিক জিনিসের দামে লক্ষ্য করা যাবে বড় রকমের হেরফের।অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান সঞ্জয় আগরওয়াল বলেছেন, ‘জিএসটির কর কাঠামোয় অনেক বেশি স্ল্যাব ভাগ করা রয়েছে। যার জেরে কয়েকটি ক্ষেত্রে আম জনতাকে বেশি কর দিতে হচ্ছে। তাছাড়া এই স্ল্যাব বিভাজনে যে জটিলতা তৈরি হতে দেখা যাচ্ছে, তার মীমাংসা হওয়া দরকার।’
প্রসঙ্গত, ‘২০১৭-র জুলাইতে পণ্য ও পরিষেবা করা লাগু করা হয়েছিল। তার পর থেকে এতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। যা সরকারকে জিএসটির স্ল্যাব নিয়ে নতুন করে পর্যালোচনা করতে উৎসাহিত করেছে।’ বলেছেন কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর ও কাস্টমস বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় আগরওয়াল। কেন্দ্রীয় আধিকারিক আরও জানিয়েছেন, বর্তমানে জিএসটির চারটি স্ল্যাবকে কমিয়ে তিনটি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। সেই স্ল্যাবগুলি হল, ৫%, ১২%, ১৮% ও ২৮%। আগরওয়ালের কথায়, ‘এটা করা গেলে জিএসটির কাঠামোকে আরও সরল করা সম্ভব হবে। এতে রাজস্ব আদায়ের পরিমাণে কোনও প্রভাব ফেলবে না।’ আগামী কয়েক মাসের মধ্যেই এর মহড়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুনে জিএসটি বাবদ সরকারি কোষাগারে জমা পড়েছে ১.৭৮ লক্ষ কোটি টাকা। জানা গিয়েছে, বছর ঘুরে জিএসটি আদায়ের পরিমাণ বেড়েছে ৭.৭ শতাংশ। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ৩ মাসে (এপ্রিল থেকে মে) জিএসটি বাবদ আদায় হয়েছে ৫.৫৭ লক্ষ কোটি টাকা। তবে এবছরের এপ্রিলে এই কর আদায়ের পরিমাণে তৈরি হয় নয়া রেকর্ড। ওই মাসে পণ্য ও পরিষেবা কর বাবদ সরকারি কোষাগারে ২.১০ লক্ষ কোটি টাকা জমা পড়ে বলে জানা গিয়েছে। গত বছর অনলাইন গেমিংয়ের উপর ২৮ শতাংশ জিএসটির কথা ঘোষণা করে সরকার। ফলে ২০২৩-র অক্টোবর পর্যন্ত এখন পর্যন্ত গেমিং কোম্পানিগুলির থেকে পণ্য ও পরিষেবা কর বাবদ ১৩০ বিলিয়ন টাকা আদায় হয়েছে বলে জানা গিয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...