Saturday, June 27, 2026

মার্কিন নাগরিকদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা! হোয়াইট হাউসের নির্দেশিকায় মুখ পুড়ল দিল্লির 

Date:

Share post:

নিরাপত্তার ইস্যুকে সামনে রেখে ভারতের বেশ কিছু রাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল হোয়াইট হাউস (White house)। তালিকায় নাম রয়েছে মনিপুর (Manipur), জম্মু ও কাশ্মীরের(Jammu and Kashmir) মতো পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ দুই রাজ্য। এর পাশাপাশি মাওবাদী অধ্যুষিত পূর্ব ও মধ্য ভারতের বেশকিছু এলাকাতেও এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আমেরিকার বিদেশ দফতর থেকে জারি করা ‘ভারত ভ্রমণ সংক্রান্ত সংশোধিত পরামর্শ’ (USA Travel Advisory) শীর্ষক ওই নির্দেশিকায় বলা হয়েছে, অপরাধ এবং সন্ত্রাসবাদ বাড়ার কারণে ভারত ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। সেই কারণেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বলাইবাহুল্য মোদি ঘনিষ্ঠ বাইডেনের দেশের এই নির্দেশিকায় মুখ পুড়ল নয়া দিল্লির। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একাধিকবার আমেরিকা সফরে যেতে দেখা গেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে গর্ব করে বাইডেন সরকারের সঙ্গে এদেশের সখ্যতার কথা প্রচার করা হয়। অথচ দেখা গেল নিজের দেশের নাগরিকদের ভারতে ঘুরতে যেতেই বাধা দিচ্ছে আমেরিকার সরকার। গত কয়েক মাসে দেশের একাধিক শহরে যেভাবে বিদেশি পর্যটকদের হেনস্থা, এমনকি ধর্ষিত হওয়ার খবর সামনে এসেছে তাতে হোয়াইট হাউজের এই সিদ্ধান্তে যথেষ্ট ব্যাকফুটে নতুন কেন্দ্রের NDA সরকার।

বিগত এক দেড় বছর ধরে অশান্তির কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে উত্তর পূর্বের রাজ্য মনিপুর। জম্মু ও কাশ্মীর-সহ পাকিস্তান সীমান্তের বিভিন্ন এলাকায় ক্রমাগত সন্ত্রাসবাদি হামলায় নিজেদের দেশের নাগরিককে সেখানে পাঠাতে ভয় পাচ্ছে আমেরিকা। যদিও পূর্ব লাদাখ এবং লেহ-তে যাওয়ার ক্ষেত্রে কোনও সতর্কতা জারি করা হয়নি কিন্তু বাইডেন সরকারের সিদ্ধান্তে ভারতের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদেশি পর্যটকদের ভ্রমণসূচি বাতিল হওয়া এদেশের পর্যটন ব্যবসার ক্ষেত্রে শুভ লক্ষণ নয়। মার্কিন নাগরিকদের ভ্রমণের সুরক্ষার নিরিখে সামগ্রিকভাবে ভারতকে লেভেল ২-এ রাখা হয়েছে। কিন্তু দেশের বেশ কয়েকটি অংশকে (কাশ্মীর, মনিপুর, মধ্য এবং পূর্ব ভারতের কিছু এলাকা) লেভেল ৪-এ রাখা হয়েছে।


Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...