Friday, June 26, 2026

ঢাকার রাজপথে পুলিশি টহলদারি, মৃত বেড়ে ২০১!

Date:

Share post:

থমথমে বাংলাদেশ (Bangladesh)। পদ্মাপাড়ের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রনে আসেনি। বৃহস্পতিবার সকালেও ঢাকার (Dhaka ) রাজপথে মোতায়েন জওয়ান এবং বর্ডার গার্ড বাংলাদেশ সেনা। বুধবার পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী ১৭৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ২০১।

এই নিয়ে ষষ্ঠ দিনে পা দিল বাংলাদেশের কার্ফু। বুধবার থেকে নিয়ম শিথিল করা হয়েছে, চার ঘণ্টার জন্য খুলেছে অফিস। বাণিজ্যিক ব্যাংকগুলিও সীমিত পরিসরে খোলা হচ্ছে। যদিও এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনও সম্ভাবনা নেই। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ধাপে ধাপে স্কুল কলেজ খোলার ভাবনা হাসিনা সরকারের (Sheikh Hasina Government), জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।। অশান্তি ছড়ানোর অভিযোগে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে বিএনপি ও জামাতের বেশ কয়েক জন নেতাও রয়েছেন বলে খবর মিলেছে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...