Friday, June 26, 2026

প্যারিস অলিম্পিক্সের শুরুতেই দুরন্ত ছন্দে ভারতের তিরন্দাজির মেয়েরা

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে কয়েকটি টুর্নামেন্ট। আর শুরুতেই দুরন্ত ছন্দে ভারতের তিরন্দাজির মেয়েরা। এদিন সরাসরি ছাড়পত্র অর্জন করে নিল প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন অঙ্কিতা ভকত, ভজন কৌর আর দীপিকা কুমারীরা।

এদিন ভারতীয় তিরন্দাজির মেয়েরা ১১টি বুলস আই এবং ৮৩টি ১০ পয়েন্ট মারেন । অন্যদিকে মোট ২০৪৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করে কোরিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চিন ও মেক্সিকো। প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার থেকে ৬৩ পয়েন্ট কম স্কোর করে ভারত। মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে ভারত। দলগত বিভাগে ভাল করলেও ব্যক্তিগত বিভাগে বিশেষ ভাল ফল করেননি ভারতীয় তিরন্দাজেরা। ৬৬৬ পয়েন্ট স্কোর করে ১১তম স্থানে শেষ করেছেন অঙ্কিতা। ভজন কৌর রয়েছেন ২২তম স্থানে। তিনি স্কোর করেছেন ৬৫৯ পয়েন্ট । ৬৫৮ পয়েন্ট স্কোর করে ২৩তম স্থানে রয়েছেন দীপিকা কুমারী।

আরও পড়ুন- বিচ্ছেদের পরও নাতাশার ছবিতে প্রতিক্রিয়া হার্দিকের, মন কেড়েছে নেটিজেনদের


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...