Monday, June 22, 2026

বিজেপির বাংলা ভাগের চক্রান্ত, দিল্লিতে গিয়ে প্রতিবাদের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজেপির নেতা থেকে মন্ত্রী, বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একেবারে জেলার নাম উল্লেখ করে সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদ যেভাবে বাংলা ভাগের ছক কষেছেন, তার প্রতিবাদ দিল্লিতে গিয়ে নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকেও তোলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী থেকে বিজেপি নেতা, নাম না করে ‘অ্যাটিটিউট’কে (attitude) কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

বৃহস্পতিবারই সংসদে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) বাংলার মালদহ ও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানান। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও (Sukanta Majumder) উত্তর বাংলাকে ভাগ করার বার্তা প্রধানমন্ত্রীকে জানানোর কথা প্রকাশ্যে ঘোষণা করেন। শুক্রবার দিল্লি রওনা দেওয়ার আগে সেই বিজেপি নেতা মন্ত্রীদের একহাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যা আচরণ মন্ত্রী থেকে গোটা বিজেপি দলের। বাংলাকে ভাগ করার চক্রান্ত। একদিকে অর্থনৈতিক অবরোধ (blockade), জিওগ্রাফিকাল অবরোধ, পলিটিকাল অবরোধ। বিভিন্ন দিক দিয়ে ঘিরে দেশটাকে টুকরো টুকরো করে দেওয়ার পরিকল্পনা।”

সেই সঙ্গে বিজেপি পদ্ধতিগতভাবে বাংলা ও দেশভাগের চক্রান্তের প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীর জবাব, “সংসদের অধিবেশন চলাকালীন মন্ত্রী নিজে বাংলা ভাগের বক্তব্য রাখছেন। তারপর থেকে বিভিন্ন দলীয় কর্মী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। বিহার, ঝাড়খণ্ড, অসম, বাংলাকে ভাঙার বক্তব্য দিচ্ছেন। আমরা তীব্র নিন্দা করছি এই আচরণের। বাংলাকে ভাগ করার অর্থ ভারতকে ভাগ করা। আমরা এটা সমর্থন করি না।”

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...