Friday, June 5, 2026

অলিম্পিক্স শুরুর আগেই সমস্যায় ভারতীয় ক্রীড়াবিদরা, কিন্তু কেন ?

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। ক্রীড়াক্ষেত্রের এই মহাযুদ্ধেতে নামতে প্রস্তুত অংশগ্রহনকারী খেলয়াড়রা। তবে তার আগে বিপাকে ভারতীয় ক্রীড়াবিদরা। জানা যাচ্ছে, প্যারিসে গেমস ভিলেজে শুরুতেই খাবারের সমস্যায় ভারতীয় ক্রীড়াবিদরা। অভিযোগ, খাবার পর্যাপ্ত নেই। জানা যাচ্ছে, গেমস ভিলেজে পাঁচটি আলাদা জায়গায় পাঁচ রকমের খাবারের বন্দোবস্ত করা হয়েছে। তার মধ্যে একটি জায়গায় পাওয়া যাচ্ছে এশীয় খাবার। কিন্তু সেখানেও পর্যাপ্ত খাওয়ার নেই বলেই অভিযোগ ভারতীয় ক্রীড়াবিদদের।

আজ থেকে শুরু হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। গেমস ভিলেজে ৩০টি অ্যাপার্টমেন্টে রয়েছেন ভারতীয় ক্রীড়াবিদেরা। সেখানে থাকার অসুবিধা না হলেও, খাবারের সমস্যায় ভুগছেন বক্সার অমিত পাঙ্ঘাল, ব্যাডমিন্টন খেলোয়াড় তানিশা ক্রেস্টোরা। জানা যাচ্ছে, বক্সার অমিত পাঙ্ঘাল নিজেদের সাপোর্ট স্টাফকে জানিয়েছেন, ভারতীয় খাবার তাঁকে দিতে। প্যারিসে যাওয়ার পর থেকে তিনি শুধু ডাল-রুটি খাচ্ছেন । অপরদিকে তানিশা বলেন, “ রাতে রাজমা হয়েছিল বলে শুনেছিলাম। কিন্তু আমরা যাওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে অন্য খাবার খেলাম।”

জানা গিয়েছে, প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজ এতটাই ছড়িয়ে রয়েছে যে ভারতীয় ক্রীড়াবিদদের ঘর থেকে খাবারের জায়গা অনেকটাই দূরে। মনে করা হচ্ছে, তার জন্যই এই সমস্যা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও লিখিত কোনও অভিযোগ করেনি ভারতীয় ক্রীড়াবিদরা।

আরও পড়ুন- অলিম্পিক্সে পদকের হ্যাটট্রিকের সামনে সিন্ধু, জানালেন নিজের পরিকল্পনা


Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...