Sunday, June 14, 2026

শান্তিরক্ষার্থে নাম লেখার নির্দেশ! কানওয়ার যাত্রায় নেমপ্লেট বিতর্কে ‘সুপ্রিম সাফাই’ যোগী সরকারের 

Date:

Share post:

কানওয়ার যাত্রায় (Kanwar Yatra) যাতে শান্তিশৃঙ্খলার পরিবেশ বজায় থাকে সেকারণেই দোকান মালিকদের (Shop Owner) নাম সাইনবোর্ডে লিখতে নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) এমনটাই সাফাই যোগী সরকারের (Yogi Govt)। কানওয়ার যাত্রায় বিতর্কিত নির্দেশিকা নিয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারকে নোটিশ ধরিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নোটিশের জবাব দিল যোগী সরকার।কানওয়ার যাত্রা নিয়ে দেশজুড়ে বিতর্ক পিছু ছাড়ছে না। চলতি শ্রাবণ মাসে শুরু হয়েছে যাত্রা।

কানওয়ার যাত্রার আগে উত্তরপ্রদেশের যোগী সরকারের নির্দেশ ছিল, যাত্রার রুটে সব খাবারের দোকানগুলির ডিসপ্লে বোর্ডে মালিকের নাম লিখতে হবে বড় বড় হরফে, যাতে পুণ্যার্থীরা হিন্দু ও মুসলিমদের দোকানগুলি আলাদা ভাবে চিনতে পারেন। শুধুমাত্র উত্তর প্রদেশই নয়, এই নির্দেশিকা জারি করা হয় উত্তরাখণ্ডেও। পুণ্যার্থীদের যাতে সংশ্লিষ্ট হোটেল বা ধাবা নিয়ে কোনও সংশয় না থাকে, তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। এই নির্দেশিকা জারি হতেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বিরোধীরা যোগী সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ তোলে। যোগী সরকারের সাফাই, কানওয়ার যাত্রায় অংশগ্রহণকারীদের তরফে একাধিকবার অভিযোগ পেয়েই এই নির্দেশিকা জারি করা হয়। যোগী ও উত্তরাখণ্ডের সরকারের এই নির্দেশিকার পর পরই রীতিমতো বিতর্কের ঝড় ওঠে। এমন নির্দেশিকাকে সাম্প্রদায়িক এবং বৈষম্যমূলক বলে সরব হন বিরোধীরা। তাঁদের দাবি, এই নির্দেশিকা দলিত ও সংখ্যালঘু হিসাবে জোর করে ব্যবসায়ীদের পরিচয় প্রকাশ করার উদ্দেশ্যেই জারি করা হয়েছে, যাতে তাঁরা সামাজিক বৈষম্যমূলক আচরণের শিকার হন।

কানওয়ার যাত্রায় নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের হয়। শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কানওয়ার যাত্রাপথে খাবার বিক্রেতাদের নাম লিখতে বাধ্য করা যাবে না।’ সোমবার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকায় স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারকে শুক্রবারের মধ্যে নোটিশ দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশিকা দিয়েছিল।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...