Friday, June 26, 2026

এক যুগের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের মরশুমে এবার ভাঙছে ঋষি কৌশিকের সংসার!

Date:

Share post:

টলিপাড়ায় (Tollywood) এখন শুধুই ভাঙনের ছবি। চর্চার কেন্দ্রবিন্দুতে যখন যিশু – নীলাঞ্জনার কুড়ি বছরের দাম্পত্য, ঠিক তখনই স্যোশাল মিডিয়ায় রহস্যময় পোষ্ট দিয়ে জল্পনা বাড়িয়েছিলেন টেলি তারকা ঋষি কৌশিক (Rishi Kaushik)। কিছুদিন আগেই অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া ওয়ালে লেখেন, ‘মেরুদণ্ডহীন, আত্মসন্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সন্মানের।’ তখন থেকেই বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে সিঁদুরে মেঘ দানা বাঁধছিল। এবার ফেসবুক লাইভে নিজের জীবনের করুণ কাহিনী বললেন ‘ইষ্টি কুটুম’ অভিনেতা।

ছোট পর্দার অতি পরিচিত মুখ ঋষি এই মুহূর্তে বাংলার পাশাপাশি হিন্দি সিরিয়ালেও অভিনয় করছেন। একাধিক ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের ডাক্তার উজান। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরার ‘মির্জ়া’-তে। কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’-তে মুজিবুর রহমানের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। এসবের মাঝেই সমাজমাধ্যমে উঠে এলো তাঁর জীবনের করুণ কাহিনী? বৃহস্পতিবার ফেসবুক লাইভে তিনি একটি ‘গল্প’ বলেন। অভিনেতা জানান, ভীষণই উশৃঙ্খল, বেপরোয়া একটি মেয়ে আর একটি ছেলে সম্পর্কে আসে। তাঁদের বিয়েও হয়। মেয়েটির তরফে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে। কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি। সে আরও উশৃঙ্খল হয়ে ওঠে। ক্রমাগত ছেলেটির জীবনের সব ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করে। দীর্ঘ ১২ বছর ছেলেটি সব সহ্য করে সংসার বাঁচানোর তাগিদে সবটা সহ্য করে এসেছে কিন্তু আর নয়। তার স্ত্রী বাইরে লোকের কাছে নিজেকে লক্ষ্মীমন্ত দেখায়। একই সঙ্গে ইদানিং নাকি সবাইকে বলে বেড়াচ্ছে যে ছেলেটি নাকি মানসিক রোগী হয়ে গিয়েছে। এই অবস্থায় ছেলেটির কী করা উচিত বলে জানতে চেয়েছেন ঋষি। এরপরই শুরু হয়েছে ফিসফাস। ‘এই করুণ দাম্পত্য কাহিনি কি অভিনেতার নিজের?’, ঋষি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে। অভিনেতা তাঁর ভিডিওতে একযুগ ধরে এই দাম্পত্য যন্ত্রণা সহ্য করার কথা জানিয়েছেন। আর ঋষি কৌশিকের বিয়ের বয়সও ১২ বছর। ২০১২ সালের নভেম্বর মাসে দেবযানীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। তবে ইদানিং শোনা যাচ্ছে তারকাদম্পতি আর একছাদের তলাতেও থাকছেন না। জল্পনা আরও বাড়ছে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...